নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালার আয়োজন করে এসবিএসি ব্যাংক

মোরেলগঞ্জ প্রতিনিধি

অর্থ-বানিজ্য

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ও এসবিএসি (SBAC) ব্যাংক পিএলসি'র আয়োজনে সিএমএসএমই (CMSME) খাতে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক

2026-04-21T12:47:49+00:00
2026-04-21T12:47:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালার আয়োজন করে এসবিএসি ব্যাংক
মোরেলগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১২:৪৭ পিএম   (ভিজিট : ১৩৭)
নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালার আয়োজন করে এসবিএসি ব্যাংক
X

নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালার আয়োজন করে এসবিএসি ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ও এসবিএসি (SBAC) ব্যাংক পিএলসি'র আয়োজনে সিএমএসএমই (CMSME) খাতে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক একদিন ব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) বেলা ১০ টায় বাগেরহাটে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, চিংড়ি গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালায় এসবিএসি ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস.এম. মঈনুল কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক খুলনা বিভাগের নির্বাহী পরিচালক মোঃ রুকনুজ্জামান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা বিভাগের পরিচালক (পরিদর্শন) এস.এম. কামালুজ্জামান কামাল।স্বাগত বক্তব্য করেন খুলনা জোনের জোনাল প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়াউল লতিফ।

বাগেরহাটের বিভিন্ন এলাকার নতুন নারী উদ্যোক্তাদের উপস্থিতিতে এ কর্মশালায় লিড স্পিকার হিসেবে নারী উদ্যোক্তার ঋণ প্রাপ্তির প্রস্তুতি, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং জেন্ডার সংবেদনশীল ব্যাংকিং চর্চা ও সেবা প্রদান পদ্ধতি বিষয় আলোচনা করেন,বাংলাদেশ ব্যাংক খুলনা বিভাগের অতিরিক্ত পরিচালক,এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট মোঃ রিয়াজুল হক। এবং নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ ও অগ্রাধিকার ভিত্তিক সুযোগ-সুবিধা বিষয়ক আলোচনা করেন, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান ও ইভিপি মোহাম্মদ আব্দুল মান্নান।

পরবর্তীতে বাগেরহাট জেলার এসবিএসি ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপক ও নারী উদ্যোক্তা ডেক্সের কর্মকর্তাগন ব্যবস্থাপনা পরিচালক এর সাথে আলোচনা ও মতবিনিময় করেন।

এছাড়াও দিনব্যাপী এই কর্মশালায় এসবিএসি ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার ও এসইভিপি মো. মোফাজ্জল মামুন খান, রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের প্রধান ও এসইভিপি মো. রাশেদ আকতারসহ খুলনা অঞ্চলের এসবিএসি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন শাখার ব্যবস্থাপক, ক্রেডিট ইনচার্জ এবং বিপুল সংখ্যক নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

পরিশেষে খুলনা জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোনাল প্রধান জিয়াউল লতিফের সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালাটি শেষ হয়। অনুষ্ঠিত কর্মশালাটি সার্বিকভাবে পরিচালনা করেন এসভিপি ও বিভাগীয় প্রধান,ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশন মোহাম্মদ শফিউল আজম।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy