বাড়ছে গরমের তীব্রতা, সামনে আরও কঠিন পরিস্থিতির ইঙ্গিত

বুলেটিন ডেস্ক

আবহাওয়া

দেশে তাপপ্রবাহ আরও তীব্র হওয়ার আশঙ্কা। বিভিন্ন জেলায় ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা। হিটস্ট্রোক এড়াতে সতর্কতা জারি।

2026-04-21T15:08:53+00:00
2026-04-21T15:08:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাড়ছে গরমের তীব্রতা, সামনে আরও কঠিন পরিস্থিতির ইঙ্গিত
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৩:০৮ পিএম   (ভিজিট : ৪৯)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস অনুযায়ী দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম-বিডব্লিউওটি সোমবার (২০ এপ্রিল) এক ফেসবুক পোস্টে এসব পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া বিশ্লেষণে দেখা গেছে, খুলনা ও রাজশাহী বিভাগের দু-একটি জায়গায় পারদ ৪০° সেলসিয়াসে উঠতে পারে।

আজ মঙ্গলবার (২১এপ্রিল) থেকে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, রাঙামাটি ও খাগড়াছড়িসহ আশপাশের জেলাগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬° থেকে ৩৯° সেলসিয়াসের ঘরে থাকতে পারে।

তীব্র গরমে হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে জনসাধারণের জন্য বিশেষ সতর্কতা জারি করে কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। 

দুপুরের রোদ এড়িয়ে চলা: 
বিশেষ করে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কড়া রোদে বাইরে না থেকে ঘরে বা তুলনামূলক ঠান্ডা স্থানে অবস্থান করুন।

পর্যাপ্ত পানি পান: 
শরীরকে আর্দ্র রাখতে পর্যাপ্ত পানি পান করুন। তবে ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা পানি পান করা থেকে বিরত থাকুন।

হিটস্ট্রোকের ঝুঁকি: 
দীর্ঘ সময় রোদে কাজ করা বা অবস্থান করা থেকে বিরত থাকুন, কারণ উচ্চ তাপমাত্রায় শরীর দ্রুত পানি হারিয়ে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে।





  বিষয়:   Bangladesh heatwave  temperature forecast  heatstroke warning  Dhaka weather  Rajshahi temperature  Khulna heat  তাপপ্রবাহ  আবহাওয়া  বাংলাদেশ আবহাওয়া  গরম  হিটস্ট্রোক  তাপমাত্রা  আবহাওয়া পূর্বাভাস 



Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy