বর্ষসেরা আলকারেজ-সাবালেঙ্কা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

মাদ্রিদে লরিয়াস অ্যাওয়ার্ডসের লাল গালিচায় দাপট দেখিয়েছে টেনিস। বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন কার্লোস আলকারেজ ও

2026-04-21T19:23:42+00:00
2026-04-21T19:23:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বর্ষসেরা আলকারেজ-সাবালেঙ্কা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:২৩ পিএম   (ভিজিট : ১৭)
আরিয়ানা সাবালেঙ্কা ও কার্লোস আলকারেজ
X

আরিয়ানা সাবালেঙ্কা ও কার্লোস আলকারেজ

মাদ্রিদে লরিয়াস অ্যাওয়ার্ডসের লাল গালিচায় দাপট দেখিয়েছে টেনিস। বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন কার্লোস আলকারেজ ও আরিয়ানা সাবালেঙ্কা। ২০২৫ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এই সম্মান পেয়েছেন দু’জন। বছর শেষে নারী ও পুরুষ—উভয় বিভাগের টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন তারা।

২২ বছর বয়সি স্প্যানিশ তারকা আলকারাজ ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জিতে বছরের শেষে আবারও এক নম্বর স্থান পুনরুদ্ধার করেন। অন্যদিকে, ২৭ বছর বয়সি বেলারুশিয়ান সাবালেঙ্কা নিউইয়র্কে শিরোপা জয়ের পাশাপাশি অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও উঠেছিলেন। 

এদিকে, ফুটবল থেকে বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন লামিনে ইয়ামাল। আর ২০২৫ সালে ফরাসি লিগ ও কাপসহ প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জিতে ‘ওয়ার্ল্ড টিম অব দ্য ইয়ার’ হয়েছে পিএসজি।

লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসের মনোনয়ন নির্ধারণ করে বৈশ্বিক গণমাধ্যম, আর বিজয়ী নির্বাচন করেন লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাকাডেমির ৬৯ সদস্য। ২০০০ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হচ্ছে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy