চট্টগ্রামে সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে তৃতীয় ও শেষ ওয়ানডে

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে হয়েছে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এবার তৃতীয় ও শেষ ওয়ানডে হতে যাচ্ছে চট্টগ্রামের

2026-04-21T20:11:38+00:00
2026-04-21T20:11:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে তৃতীয় ও শেষ ওয়ানডে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮:১১ পিএম   (ভিজিট : ২৫)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে হয়েছে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এবার তৃতীয় ও শেষ ওয়ানডে হতে যাচ্ছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। সিরিজ সমতায় থাকায় ২৩ এপ্রিল সেখানেই হবে এর নিষ্পত্তি। তার আগে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঢাকার মতো তৃতীয় ম্যাচও সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে। বিসিবির দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ২০০ টাকায় ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখা যাবে। ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য ৩০০ টাকা। 

এছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিটির দাম রাখা হয়েছে ৬০০ টাকা। রুফটপ ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটির মূল্য ২ হাজার ৫০০ টাকা। টিকিটের দামের মধ্যে এটাই সর্বোচ্চ।   

চট্টগ্রামেই হবে প্রথম দুই টি২০। ২৭ ও ২৯ এপ্রিল দুটি টি২০ শেষে ২ মে তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy