আইপিএলে খেলার সিদ্ধান্ত নিয়ে পিএসএলে নিষিদ্ধ শানাকা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

পিএসএলে এমন শাস্তির নিয়ম আগেই চালু ছিল। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে সরে দাঁড়িয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)

2026-04-21T20:33:05+00:00
2026-04-21T20:33:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আইপিএলে খেলার সিদ্ধান্ত নিয়ে পিএসএলে নিষিদ্ধ শানাকা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮:৩৩ পিএম   (ভিজিট : ৩১)
দাসুন শানাকা।
X

দাসুন শানাকা।

পিএসএলে এমন শাস্তির নিয়ম আগেই চালু ছিল। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে সরে দাঁড়িয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দেওয়ায় এবার আগামী আসর থেকে নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা। 

চলতি বছরের পিএসএল থেকে নাম প্রত্যাহারের পর আইপিএলে যোগ দেওয়া আন্তর্জাতিক খেলোয়াড়দের মধ্যে সর্বশেষ শাস্তির মুখে পড়লেন শানাকা। এর আগে একই কারণে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দুই বছরের জন্য পিএসএলে নিষিদ্ধ করা হয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, ৩৪ বছর বয়সী শানাকা গত মাসে একতরফাভাবে পিএসএল থেকে সরে দাঁড়ান। সংস্থাটির ভাষ্য, তদন্তে দেখা গেছে, তিনি যে কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন, তা বিদ্যমান চুক্তিগত কাঠামো অনুযায়ী স্বীকৃত নয়।

শানাকা খেলবেন রাজস্থান রয়্যালসে। চলতি মৌসুমে এখনো দলটির হয়ে মাঠে নামেননি তিনি। এক বিবৃতিতে তিনি বলেছেন, পিএসএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের জন্য তিনি গভীরভাবে অনুতপ্ত এবং সরে দাঁড়ানোর সময় অন্য কোনো টুর্নামেন্টে যোগ দেওয়ার ইচ্ছা তার ছিল না।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy