যত দ্রুত সম্ভব লা লিগা জিততে চান ফ্লিক

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

লা লিগায় সাত রাউন্ড বাকি থাকলেও, শিরোপা লড়াই তত দূর টানতে চান না হান্সি ফ্লিক। যত দ্রুত সম্ভব

2026-04-21T21:20:05+00:00
2026-04-21T21:20:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যত দ্রুত সম্ভব লা লিগা জিততে চান ফ্লিক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৯:২০ পিএম   (ভিজিট : ৩১)
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
X

বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

লা লিগায় সাত রাউন্ড বাকি থাকলেও, শিরোপা লড়াই তত দূর টানতে চান না হান্সি ফ্লিক। যত দ্রুত সম্ভব মুকুট ধরে রাখা নিশ্চিত করতে চান বার্সেলোনা কোচ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বেদনাদায়ক বিদায়ের পর বুধবার লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে খেলবে বার্সেলোনা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে যত দ্রুত সম্ভব সবার ধরা ছোঁয়ার বাইরে চলে যেতে চাওয়ার কথা বললেন ফ্লিক,‘ আমরা লা লিগায় মনোযোগী। আমরা এখানে কিছুটা ভালো অবস্থানে আছি। তবে এখনও লড়াই শেষ হয়নি। এটা সহজ হবে না। আমরা নিজেদের সেরা খেলা খেলতে চাই। আমাদের সামর্থ্যের সবটুকু দিতে হবে। দলকে নিয়ে সবাই গর্বিত, কারণ ছেলেরা তাদের সবটা দিচ্ছে। কেবল লা লিগাতেই আমরা টিকে আছি। মাথা পরিষ্কার করার জন্য কয়েকদিন ছুটি পেয়েছি। আবহ দুর্দান্ত। এটাই মাঠে নিয়ে যেতে হবে এবং নিজেদের সেরা পারফরম্যান্স করতে হবে।’

চলতি মৌসুমে এখনও একটি ক্লাসিকো বাকি রয়েছে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ওই লড়াইয়ের আগে শিরোপা নিশ্চিত করার সম্ভাবনা নিয়ে চর্চা চলছে স্প্যানিশ ফুটবলে। এতে যোগ দিলেন না ফ্লিক। 


তিনি বলেন,‘ আমাদের একবারে এক ধাপ এগোতে হবে। একটি করে ম্যাচ নিয়ে ভাবতে হবে। লড়াই কঠিন হবে, রেয়াল মাদ্রিদ লড়াই করবে। এগুলো আমার কাছে কোনো ব্যাপার নয়। আমরা লা লিগা জিততে চাই, এটাই আসল।”

৩১ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy