হজক্যাম্পে প্রথমবারের মতো লাগেজ র‍্যাপিং সেবা চালু

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

জাতীয়

হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র্যাপিং সেবা।হজযাত্রা সহজ, মসৃন ও নিরাপদ করতে প্রথমবারের এই সেবা চালু করেছে ধর্ম বিষয়ক

2026-04-22T10:49:42+00:00
2026-04-22T10:49:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হজক্যাম্পে প্রথমবারের মতো লাগেজ র‍্যাপিং সেবা চালু
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১০:৪৯ এএম   (ভিজিট : ৩১)
হজযাত্রীদের যাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল করতে হজ ক্যাম্পে প্রথমবারের মতো লাগেজ র‍্যাপিং সেবা চালু করা হয়েছে। ছবি: সংগৃহীত
X

হজযাত্রীদের যাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল করতে হজ ক্যাম্পে প্রথমবারের মতো লাগেজ র‍্যাপিং সেবা চালু করা হয়েছে। ছবি: সংগৃহীত

হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র্যাপিং সেবা। হজযাত্রা সহজ, মসৃন  ও নিরাপদ করতে প্রথমবারের এই সেবা চালু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজ অফিসের পরিচালক মোঃ লোকমান হোসেন জানান, এ সেবাটি চালু হওয়ায় হজযাত্রীরা পেশাদারভাবে তাদের লাগেজ র্যাপিং করাতে পারবেন। এতে ভ্রমণের সময় ক্ষতির হাত থেকে লাগেজ সুরক্ষিত থাকবে। 

এছাড়া, লাগেজ খোলা কিংবা অনাকাঙ্ক্ষিত ঝুঁকি থেকেও  সুরক্ষা দেবে। এ সেবা হজযাত্রীদের শেষ মুহূর্তের ভোগান্তি কমানো এবং যাত্রা প্রক্রিয়াকে সহজ করতে সহায়ক হবে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, সর্বোচ্চ সেবার মাধ্যমে হজযাত্রা নির্বিঘ্ন করা সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের সেবার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তাঁর নির্দেশনার আলোকে হজযাত্রীদের জন্য এই সেবাটি চালু করা হয়েছে। এ সেবা হজযাত্রাকে সাবলীল ও মসৃণ করব বলে মন্তব্য করেন তিনি। 

সরকারের এ উদ্যোগকে হজযাত্রীরা স্বাগত জানিয়েছেন। তারা এটিকে দরকারী ও সময়োচিত পদক্ষেপ হিসেবে মন্তব্য করেছেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy