মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে এখন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

সিরাজগঞ্জ প্রতিনিধি

স্বাস্থ্য

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’ করা হয়েছে। সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

2026-04-22T15:21:17+00:00
2026-04-22T15:21:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে এখন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৩:২১ পিএম   (ভিজিট : ৯১)
মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে এখন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ
X

মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে এখন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

সিরাজগঞ্জের ‘শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ’-এর নাম পরিবর্তন করে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’ করা হয়েছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, একটি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে নতুনভাবে নামকরণ করা হয়েছে। জনস্বার্থে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এর আগে কলেজটি জাতীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী -এর নামানুসারে ‘শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ’ নামে পরিচিত ছিল।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রায় ৮৮২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে সিরাজগঞ্জ শহরের শিয়ালকোল এলাকায় ৩০ দশমিক ৯০ একর জমির ওপর ৫০০ শয্যার এই মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ শুরু হয়। ২০২১ সালের ২ আগস্ট ঢাকায় ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী নবনির্মিত ৫০০ শয্যার হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর আগেই বহির্বিভাগে চিকিৎসাসেবা উদ্বোধন করেন। 






  বিষয়:   সিরাজগঞ্জ মেডিকেল কলেজ  নাম পরিবর্তন  স্বাস্থ্য মন্ত্রণালয়  শহীদ এম মনসুর আলী  মেডিকেল কলেজ বাংলাদেশ  সিরাজগঞ্জ হাসপাতাল 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy