প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৩:৩০ পিএম (ভিজিট : ২৫৩)

X
শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে অবহিত করন সভা অনুষ্ঠিত
নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২৬ (২৩-২৯ এপ্রিল) পালন উপলক্ষে অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে এই অবহিত করন সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে এই সভ অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোসতানসির বিল্লাহ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা কৃষি অফিসার মোহসিনা জান্নাত তোরণ, উপজেলা সমাজ সেবা অফিসার কে এম আবু রায়হান, শিবপুর সরকার পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর, উপজেলা মসজিদের খতিব মুফতি শেখ আব্দুল কাইয়ুম প্রমুখ।
সভায় এবারের প্রতিপাদ্য বিষয় " পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ "- এর উপর আলোচনা করা হয়।