হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে হাম পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আরও ৫ শিশুর

2026-04-22T16:47:51+00:00
2026-04-22T16:47:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৪:৪৭ পিএম   (ভিজিট : ৮৬)
ফাইল ছবি
X

ফাইল ছবি

দেশে হাম পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। 

একই সময়ে নতুন করে ১ হাজার ২২৯ জনের শরীরে এই মরণব্যাধির উপসর্গ দেখা গেছে। বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন থেকে এসব উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ শিশুর মধ্যে ৪ জন ঢাকা বিভাগের এবং একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এই ৫ জনসহ গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ১৯০ জনের মৃত্যু হলো। এর মধ্যে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া নিহতের সংখ্যা ৩৮।

এদিকে, গত একদিনে নতুন করে আরও ১২৯ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট ৩ হাজার ৯৩৪ জনের শরীরে এই রোগ নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে সারাদেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৬৪ জনে।

অধিদপ্তর আরও জানিয়েছে, ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারাদেশে মোট ১৭ হাজার ৯৯৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সঠিক চিকিৎসা শেষে ১৪ হাজার ৮৯২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy