কেওয়াই টু টোন পূর্বাচল ব্রাঞ্চ অফিসের শুভ উদ্বোধন

বুলেটিন ডেস্ক

অর্থ-বানিজ্য

দেশের নির্মাণ খাতে আস্থা ও গুণগত মানের প্রতীক কেডিএস গ্রুপের নতুন সংযোজন 'কেওয়াই টু টোন'-এর পূর্বাচল ব্রাঞ্চ অফিসের

2026-04-22T17:38:59+00:00
2026-04-22T17:38:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেওয়াই টু টোন পূর্বাচল ব্রাঞ্চ অফিসের শুভ উদ্বোধন
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৫:৩৮ পিএম   (ভিজিট : ৯২)
কেওয়াই টু টোন পূর্বাচল ব্রাঞ্চ অফিসের শুভ উদ্বোধন
X

কেওয়াই টু টোন পূর্বাচল ব্রাঞ্চ অফিসের শুভ উদ্বোধন

দেশের নির্মাণ খাতে আস্থা ও গুণগত মানের প্রতীক কেডিএস গ্রুপের নতুন সংযোজন 'কেওয়াই টু টোন'-এর পূর্বাচল ব্রাঞ্চ অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আধুনিক স্থাপত্য সমাধান ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন শাখার যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেওয়াই স্টিল-এর সিওও জাবির হুসেইন। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাবির হুসেইন বলেন, কেওয়াই টু টোন-এর এই নতুন ব্রাঞ্চ অফিস আমাদের সেবাকে গ্রাহকদের আরও কাছে পৌঁছে দেবে। আধুনিক প্রযুক্তি, উন্নত মান এবং গ্রাহকসেবার প্রতিশ্রুতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। পূর্বাচল এলাকায় এই উদ্যোগ ভবিষ্যতে নির্মাণ খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেওয়াই স্টিল-এর সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার ওয়াহিদ ফরহাদ, কেওয়াই টু টোন-এর সম্মানিত ইনচার্জ ওয়াসিফ জোবায়ের এবং কেওয়াই স্টিল-এর সিনিয়র ম্যানেজার এম এইচ ফয়সাল।

এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজার আবুল খায়ের রুবেল, ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের এসিস্ট্যান্ট ম্যানেজার অভিষেক সেনগুপ্তসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পরিবেশকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা কেওয়াই টু টোন-এর ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। তারা বিশ্বাস করেন, নতুন এই শাখাটি পূর্বাচল ও এর পার্শ্ববর্তী এলাকার নির্মাণশিল্পে গুণগত মানসম্পন্ন সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধন শেষে অতিথিরা নতুন ব্রাঞ্চ অফিস পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।




  বিষয়:   KDS Group  KY Two Tone  KY Steel  construction Bangladesh  building materials  Purbachal branch  real estate Bangladesh  কেডিএস গ্রুপ  পূর্বাচল ব্রাঞ্চ উদ্বোধন  কেওয়াই স্টিল  বিল্ডিং সল্যুশন 



Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy