সোনারগাঁওয়ে ক্ষুদ্র কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

২০২৫-২৬ অর্থবছরের মৌসুমী কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন তেল ফসল

2026-04-22T17:52:00+00:00
2026-04-22T17:52:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সোনারগাঁওয়ে ক্ষুদ্র কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৫:৫২ পিএম   (ভিজিট : ৪৪)
বীজ ও সার বিতরণ
X

বীজ ও সার বিতরণ

২০২৫-২৬ অর্থবছরের মৌসুমী কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন তেল ফসল ও উফশী আউশ ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিসে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সরকার কৃষকদের জন্য বিভিন্ন প্রণোদনা দিচ্ছে, এগুলো সঠিকভাবে কাজে লাগাতে হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার ও কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে চললে উৎপাদন আরও বাড়বে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ও সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক। এছাড়া বিভিন্ন এলাকার কৃষক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy