আজ বুধবার প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রিলস অব বিজনেস অনুযায়ী তাকে নিয়োগ দিয়েছেন। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
জিয়াউদ্দিন হায়দার বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা। স্বাস্থ্য খাতে তার দীর্ঘ ও বিস্তৃত কাজের অভিজ্ঞতা রয়েছে। স্বাস্থ্য খাতের একজন বিশেষজ্ঞ হিসেবে তিনি বছরের পর বছর ধরে একাধিক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করেছেন। স্বাস্থ্যনীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।
পেশাগত পরিচয়ের বাইরে বিএনপির রাজনীতিতে সক্রিয় জিয়াউদ্দিন হায়দার। তিনি দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।