প্রধানমন্ত্রীর সাথে স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দ। এসময় প্রধানমন্ত্রী স্কাউটিংকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান

2026-04-22T19:13:36+00:00
2026-04-22T19:13:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীর সাথে স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৭:১৩ পিএম   (ভিজিট : ৯২)
প্রধানমন্ত্রীর সাথে স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
X

প্রধানমন্ত্রীর সাথে স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দ। এসময় প্রধানমন্ত্রী স্কাউটিংকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাৎকালে দেশের স্কাউটিং আন্দোলনের উন্নয়ন ও এর পরিধি আরও বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ প্রজন্মকে দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলনের প্রশংসা করেন। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং এর কোনো বিকল্প নেই। তিনি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল গঠন করা এবং তরুণদের সেবামূলক কাজে আরো উৎসাহিত করার পরামর্শ দেন। বৈঠকে স্কাউটিং এর আধুনিকায়ন এবং স্কাউট কার্যক্রমের সুফল জনগণের জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী স্কাউটদের মানবিক কর্মকান্ডের প্রশংসা করেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্ঠা ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক, বাংলাদেশ স্কাউটস এর সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, সহ সভাপতি ডাঃ মোঃ আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও সহ সভাপতি বাংলাদেশ স্কাউটস আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ও সহ সভাপতি বাংলাদেশ স্কাউটস মোঃ দাউদ মিয়া এনডিসি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব ও সহ সভাপতি, বাংলাদেশ স্কাউটস মোঃ সাখাওয়াৎ হোসেন, মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং কোষাধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।  এছাড়াও বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক মোঃ শামসুল হকসহ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বাংলাদেশ স্কাউটস এর অন্যান্য জ্যেষ্ঠ স্কাউটাররা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে স্কাউট নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর কাছে স্কাউটিং কার্যক্রমের একটি প্রামান্য একটি চিত্র তুলে ধরেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy