১৩ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

বুলেটিন ডেস্ক

জাতীয়

সরকার জনস্বার্থে পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

2026-04-22T19:19:40+00:00
2026-04-22T19:30:26+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
১৩ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৭:১৯ পিএম  আপডেট: ২২.০৪.২০২৬ ৭:৩০ পিএম  (ভিজিট : ৭৫)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাদের সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়।

আজ বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব মো. মাহবুবুর রশীদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয় যে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী এই কর্মকর্তাদের চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন
১. ড. এ এফ এম মাসুম রব্বানী: ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা

২. মো. সাখাওয়াত হোসেন: অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ।

৩. মহা. আশরাফুজ্জামান: পলাতক কমান্ড্যান্ট (ডিআইজি), রংপুর পিটিসি।

৪. এ জেড এম নাফিউল ইসলাম: ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট (ঢাকায় সংযুক্ত)।

৫. মোহাম্মদ আবুল ফয়েজ: ডিআইজি, নৌ পুলিশ।

৬. মো. মনিরুল ইসলাম: ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট (ঢাকায় সংযুক্ত)।

৭. মাহফুজুর রহমান: ডিআইজি, পুলিশ অধিদপ্তর (টিআর); বর্তমানে রাজশাহীস্থ পুলিশ একাডেমি সারদায় বদলির আদেশপ্রাপ্ত।

৮. মো. মুনিবুর রহমান: ডিআইজি, এপিবিএন সদর দপ্তর।

৯. মো. ইকবাল হোসেন: অতিরিক্ত ডিআইজি, বর্তমানে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত (ওএসডি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়)।

১০. শামীমা বেগম: ডিআইজি, পুলিশ অধিদপ্তর (টিআর)।

১১. আবু কালাম সিদ্দিক: ডিআইজি, শিল্পাঞ্চল পুলিশ।

১২. মো. আমিনুল ইসলাম: ডিআইজি, পুলিশ টেলিকম, ঢাকা।

১৩. সালমা বেগম: ডিআইজি, এপিবিএন (পার্বত্য জেলাসমূহ)

এতে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি হওয়া এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। বাধ্যতামূলক অবসরে পাঠানো এই কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সকল সুযোগ-সুবিধা পাবেন।







  বিষয়:   বাংলাদেশ পুলিশ  ডিআইজি অবসর  অতিরিক্ত ডিআইজি  সরকারি চাকরি আইন ২০১৮  স্বরাষ্ট্র মন্ত্রণালয়  পুলিশ প্রশাসন পরিবর্তন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy