চট্টগ্রামে ওয়াসার পানির তীব্র সংকট, সপ্তাহে দু’দিনও পানি মেলে না

চট্টগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামে ওয়াসার পানির তীব্র সংকট এখন নগরবাসীর জীবনে এক ভয়াবহ বাস্তবতা হয়ে উঠেছে। দেশে চলমান জ্বালানি ও বিদ্যুৎ

2026-04-22T19:40:59+00:00
2026-04-22T19:40:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে ওয়াসার পানির তীব্র সংকট, সপ্তাহে দু’দিনও পানি মেলে না
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৭:৪০ পিএম   (ভিজিট : ২৩৭)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

চট্টগ্রামে ওয়াসার পানির তীব্র সংকট এখন নগরবাসীর জীবনে এক ভয়াবহ বাস্তবতা হয়ে উঠেছে। দেশে চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকটের মাঝেই নতুন করে এই পানি সংকট যেন জনদুর্ভোগকে আরও গভীর করেছে। “পানির অপর নাম জীবন” এই বহুল প্রচলিত কথাটি আজ বন্দরনগরীর মানুষের কাছে কেবল একটি বাক্য নয়, বরং প্রতিদিনের সংগ্রামের প্রতিচ্ছবি।

নগরীর অধিকাংশ মানুষই দৈনন্দিন জীবনে ওয়াসার পানির ওপর নির্ভরশীল। কিন্তু সেই পানি এখন অনিয়মিত, অপর্যাপ্ত এবং অনেক ক্ষেত্রে ব্যবহার অনুপযোগী। বিশুদ্ধ পানির খোঁজে মানুষ ছুটছে মসজিদ ও মন্দিরের ডিপ টিউবওয়েলের দিকে। সেখানেও দেখা যাচ্ছে দীর্ঘ লাইন আর তীব্র ভিড়, যা পরিস্থিতির ভয়াবহতাকেই তুলে ধরছে।

আগ্রাবাদ বারিক বিল্ডিং সংলগ্ন গোসাইল ডাঙ্গা এলাকায় গিয়ে দেখা যায়, হাজারো পরিবার পানির সংকটে চরম দুর্ভোগে রয়েছে। স্থানীয় বাসিন্দা বিথি দাশ জানান, গত তিন মাস ধরে আমরা নিয়মিত পানি পাচ্ছি না। কখন আসবে, তার কোনো নিশ্চয়তা নেই। সারা বছরই পানিতে ময়লা ও দুর্গন্ধ থাকে, কিন্তু এখন তো পানিই পাওয়া যাচ্ছে না।

তিনি আরও অভিযোগ করেন, ওয়াসা অফিসে অভিযোগ জানাতে গেলে কর্তৃপক্ষ রাস্তা খোঁড়াখুঁড়ির অজুহাতে সিটি কর্পোরেশনের অনুমতির কথা বলে দায় এড়িয়ে যাচ্ছে। প্রতিবাদ করতে গেলেই হয়রানির শিকার হতে হচ্ছে বলেও দাবি করেন তিনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই এ এলাকায় পানি সংকট তীব্র আকার ধারণ করেছে। স্থানীয় বাসিন্দা তুষার ঘোষ বলেন, আগে সপ্তাহে পাঁচ দিন পানি দেওয়া হতো। এখন ২/৩ মাস ধরে সপ্তাহে দুই দিনও ঠিকমতো পানি পাওয়া যায় না। তাও ৩০ মিনিটের জন্য, এবং সেই পানিও অধিকাংশ সময় ময়লা।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাধ্য হয়ে বাইরে থেকে পানি কিনে ব্যবহার করতে হচ্ছে। কিন্তু রান্না থেকে শুরু করে সব কাজে পানি কিনে ব্যবহার করা সম্ভব না। অথচ মাস শেষে ওয়াসার বিল ঠিকই নেওয়া হচ্ছে। এ মাসে ৬৮০ টাকা বিল পরিশোধ করেছি।”

এ বিষয়ে জানতে চট্টগ্রাম ওয়াসার আগ্রাবাদ কার্যালয়ে গিয়ে মড-১-এর নির্বাহী প্রকৌশলী ইফতেখার উল্লাহ মামুনের অফিস বন্ধ পাওয়া যায়। একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

অন্যদিকে প্রধান কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, প্রধান প্রকৌশলী মন্ত্রণালয়ের এক সভায় যোগ দিতে ঢাকায় অবস্থান করছেন।

নগরবাসীর এই দুর্ভোগ কেবল একটি অবকাঠামোগত বা যান্ত্রিক সমস্যার মধ্যে সীমাবদ্ধ নয় এটি এখন এক মানবিক সংকটে পরিণত হয়েছে। প্রতিদিন পানির জন্য সংগ্রাম করতে থাকা মানুষ আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির প্রত্যাশা করছে, আর একইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছে দ্রুত ও স্থায়ী সমাধানের।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy