চট্টগ্রামেও ভালো উইকেটের আশা উইলের

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

তৃতীয় ওয়ানডের আগে দুই দলের লক্ষ্যই এক—সিরিজ জয়। সিরিজ নির্ধারণী ম্যাচে আজ বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

2026-04-22T19:55:29+00:00
2026-04-22T19:55:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামেও ভালো উইকেটের আশা উইলের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৭:৫৫ পিএম   (ভিজিট : ১১)
চ্টগ্রামে সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের পেসার উইল ও’রুর্ক
X

চ্টগ্রামে সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের পেসার উইল ও’রুর্ক

তৃতীয় ওয়ানডের আগে দুই দলের লক্ষ্যই এক—সিরিজ জয়। সিরিজ নির্ধারণী ম্যাচে আজ বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। তবে তার আগে বুধবার নিউজিল্যান্ড দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন পেসার উইল ও’রুর্ক। কথা বলেছেন নিজের মাঠে ফেরা, উইকেট, কন্ডিশনের চ্যালেঞ্জ এবং টাইগার পেস ইউনিট নিয়েও।

বাংলাদেশে আসা নিয়ে উইল বলেন, ‘হ্যাঁ দারুণ লেগেছে ফিরতে পেরে। অনেক দিন পর মাঠে ফিরলাম। অনেক দিন ধরেই আমি এই সফরের প্ল্যান করছিলাম। প্রথমবার বাংলাদেশে আসলাম। দারুণ উপভোগ করছি। ব্যাট করাটা সহজ নয় হয়তো। তবে ছেলেরা দারুণ সময় কাটাচ্ছে।’

চট্টগ্রামের উইকেট দেখা নিয়ে উইল বলেন, ‘পাশ দিয়ে হেঁটে আসলাম। মনে হচ্ছে আগেরগুলোর কাছাকাছিই হবে। গত ২ ম্যাচের পিচও ভালোই ছিল। সব মিলিয়ে এখনও পর্যন্ত ভালোই।’

এত গরমে বল করা কতটা কঠিন এমন প্রশ্নের জবাবে উইল বললেন, ‘আসলে এখানে অসম বাউন্স আছে কিছুটা। চেষ্টা করি উইকেটে ভালোভাবে হিট করে সেই বাউন্সটা আদায় করে নিতে। আগের ম্যাচে সুযোগটা হাতছাড়া করেছি। ছেলেরা লাইনে হিট করতে চেয়েছে। আমাদের চেষ্টা থাকে উইকেটে যতটা জোরে সম্ভব হিট করে বাউন্স কাজে লাগানো।’

বাংলাদেশের পেসারদের নিয়ে উইল বলেন, ‘আসলে আমরা প্রত্যাশা করেছিলাম পেস উইকেট হবে। কারণ তাদের এখন বেশ ভালো কিছু পেস বোলার রয়েছে। অনেকেই বিশ্বমানের পেসার। রানা আগের ম্যাচেই দারুণ করল। বাকিদের মধ্যে ফিজও (দলের বাইরে থেকে) চোখ রাঙাচ্ছে। ফলে তাদের বেশ ভালো পেস আক্রমণ রয়েছে। আমি আশা করছিলাম কিছুটা পেস সহায়ক উইকেট হবে, এরকমটাই হচ্ছে।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy