নাহিদের ইয়র্কারে ওয়াকারের কথা মনে পড়ছে টেইটের

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগুন ঝরানো স্পেলে কিউইদের গুঁড়িয়ে দিয়েছিলেন নাহিদ রানা। গতিময় বাউন্সারের সঙ্গে তিনি ঢেলেছেন তীক্ষ্ণ ইয়র্কার।

2026-04-22T20:08:00+00:00
2026-04-22T20:08:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাহিদের ইয়র্কারে ওয়াকারের কথা মনে পড়ছে টেইটের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৮:০৮ পিএম   (ভিজিট : ৩০)
চট্টগ্রামে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইট
X

চট্টগ্রামে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইট

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগুন ঝরানো স্পেলে কিউইদের গুঁড়িয়ে দিয়েছিলেন নাহিদ রানা। গতিময় বাউন্সারের সঙ্গে তিনি ঢেলেছেন তীক্ষ্ণ ইয়র্কার। বাংলাদেশের তরুণের এমন বিধ্বংসী বোলিংয়ে মুগ্ধ পেস বোলিং কোচ শন টেইট। চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামার টেইট বললেন পাকিস্তানি কিংবদন্তি ওয়াকারকে মনে করাচ্ছেন নাহিদ। 

গতি আর বাউন্স দিয়ে নাহিদ আগে থেকেই নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন। তবে কিউইদের বিপক্ষে ম্যাচে তার ইয়র্কারগুলো আলাদা করে নজর কেড়েছে টেইটের। নাহিদের বোলিংয়ের সঙ্গে কিংবদন্তি পাকিস্তানি পেসার ওয়াকার ইউনুসের মিল খুঁজে পাচ্ছেন তিনি।

বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে টেইট বলেন, ‘এই সিরিজে ওর বোলিং আমি দারুণ উপভোগ করছি। বিশেষ করে গত ম্যাচে ওর ইয়র্কারগুলো দেখে ওয়াকার ইউনুসের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। একজন ফাস্ট বোলার এসে শুরুতে উইকেট নেবে এবং শেষে গতিময় ইয়র্কারে লেজ ছেঁটে দেবে—ব্যক্তিগতভাবে এটা আমার খুব প্রিয়।’

খেলোয়াড়ী জীবনে অস্ট্রেলিয়ান টেইট নিজেও ছিলেন গতিময় পেসার, গতি দিয়ে বেশ কিছু সাফল্য আছে তার। তবে নাহিদকে এক জায়গায় তার চেয়ে এগিয়ে রাখছেন, ‘আমাদের মাঝে অনেক মিল আছে, আবার কিছু অমিলও রয়েছে। রানা আমার চেয়ে অনেক বেশি ফিট। আমি কিছুটা ভারী ছিলাম বলে জোরে বল করা আমার জন্য কঠিন ছিল। কিন্তু রানা দারুণ অ্যাথলেট হওয়ায় কাজটা ওর জন্য অনেক সহজ। ও বেশ হালকা-পাতলা কিন্তু শক্তিশালী। ফাস্ট বোলার হওয়ার জন্য ওর শরীরটা একদম নিখুঁত।’

গরমের মধ্যে টানা ম্যাচ খেলা এবং নাহিদের ইনজুরি সামলানোর ক্ষমতা নিয়েও বেশ আত্মবিশ্বাসী টেইট। তিনি মনে করেন, রানার এই ফিটনেস আর গতি বাংলাদেশের বোলিং আক্রমণে এক বড় অস্ত্র হয়ে থাকবে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy