স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে জরিমানা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ধীরগতির ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

2026-04-22T20:15:32+00:00
2026-04-22T20:15:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে জরিমানা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৮:১৫ পিএম   (ভিজিট : ১৩)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ধীরগতির ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট জানান, নির্ধারিত সময় বিবেচনায় মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল দুই ওভার পিছিয়ে ছিল। আইসিসির আচরণবিধির ধারা ২.২২ অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম বল করলে ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়।

সেই হিসেবে বাংলাদেশ দলের মোট জরিমানা দাঁড়ায় ১০ শতাংশ। মিরাজ অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি বলে জানানো হয়েছে। আর এই অভিযোগ উত্থাপন করেন অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy