নীলফামারীতে মে দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৮:২৭ পিএম (ভিজিট : ১৪৫)

X
প্রস্তুতিমূলক সভা
মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন উপলক্ষে বুধবার দুপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রসহ আরো অনেকে। সভায় জেলার সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান সকলের উদ্দ্যেশে বলেন, সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দদের সহযোগীতায় এবার যথাযথ মর্যাদার সাথে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন করতে হবে।