র‌্যাংকিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন নাহিদ রানা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

দ্বিতীয় ওয়ানডে জয়ের পর র‌্যাঙ্কিংয়ে ভালো উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। সোমবার তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬

2026-04-22T20:49:02+00:00
2026-04-22T20:49:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
র‌্যাংকিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন নাহিদ রানা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৮:৪৯ পিএম   (ভিজিট : ৪৪)
দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেট নেন নাহিদ রানা।
X

দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেট নেন নাহিদ রানা।

দ্বিতীয় ওয়ানডে জয়ের পর র‌্যাঙ্কিংয়ে ভালো উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। সোমবার তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সমতা ফিরিয়েছে স্বাগতিক দল। সেখানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন দলের কয়েকজন।
রান তাড়ায় সর্বোচ্চ ৭৬ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম। তার এই ইনিংসের ফলে আইসিসি ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়ে এখন তিনি ৪০তম স্থানে উঠে এসেছেন। একই ম্যাচে অপরাজিত ৩০ রান করা তাওহীদ হৃদয় ৫ ধাপ এগিয়ে যৌথভাবে ২৬তম স্থানে পৌঁছেছেন। অন্যদিকে সিরিজে না খেললেও ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। 
ওয়ানডের বোলারদের র‌্যাংকিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। স্পিনার রিশাদ হোসেন ১০ ধাপ এগিয়ে যৌথভাবে ৫৮তম স্থানে উঠেছেন। পেসার নাহিদ রানা অবশ্য বিশাল লাফ দিয়েছেন। ৩২ ধাপ এগিয়ে পৌঁছে গেছেন ৬৪তম স্থানে। দ্বিতীয় ওয়ানডেতে ৩২ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। রিশাদ নেন একটি। 
এ ছাড়া দুই ম্যাচেই জোড়া উইকেট নিয়ে বোলারদের তালিকায় ৩৯তম স্থানে উঠেছে এসেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ২০২৪ সালের পর এটিই ছিল ৫০ ওভারের ক্রিকেটে ২৪ বছর বয়সী এই পেসারের প্রথম ম্যাচ।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy