‘মুস্তাফিজকে নিয়ে শতভাগ নিশ্চিত নই’

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে আজ বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ। আগের ম্যাচে দুর্দান্ত জয়ের ফলে সিরিজে সমতা ফিরিয়েছে

2026-04-22T20:52:40+00:00
2026-04-22T20:52:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘মুস্তাফিজকে নিয়ে শতভাগ নিশ্চিত নই’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৮:৫২ পিএম   (ভিজিট : ৩০)
মুস্তাফিজ ও শন টেইট
X

মুস্তাফিজ ও শন টেইট

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে আজ বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ। আগের ম্যাচে দুর্দান্ত জয়ের ফলে সিরিজে সমতা ফিরিয়েছে তারা। এবার সিরিজ নির্ধারণী ম্যাচের আগে চাপের কথা জানালেন দলের পেস বোলিং কোচ শন টেইট। প্রথম দুই ম্যাচ না খেলা মুস্তাফিজুরর রহমানকে নিয়েও কথা বলেছেন তিনি।

বুধবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে টেইট বলেন, ‘সিরিজ জয়ের চাপ সবসময়ই থাকে। এটা শীর্ষ পর্যায়ের ক্রিকেট, অবশ্যই আপনি সিরিজ জিততে চাইবেন। বিশেষ করে গত ম্যাচে এমন একটা জয়ের পর।’ মুস্তাফিজকে নিয়ে আশাবাদী তিনি, ‘শতভাগ নিশ্চিত নই, তবে সম্ভবত মুস্তাফিজ সিলেকশনের জন্য এভেইলেবল থাকছে। বুধবার ৩-৪ ওভার বল করেছে। জানি না মেডিকেল টিম কী ভাবছে। তবে যতটুকু বোলিং করেছে, ঠিকঠাক ছিল।’

এদিকে কোচের দায়িত্ব উপভোগের কথা জানিয়ে টেইট বলেন, ‘ভীষণ, ভীষণ উপভোগ করছি। ওরা উন্নতি করছে। আর যখন ওরা ভালো করে, কোচ হিসেবে ভালোই লাগে। আপনি এদের কোচ-পরামর্শকই হতে চাইবেন। আমরা সবাই মিলে একটা দল। আমি এই বোলিং গ্রুপের অংশ। এক বছরের মতো হয়ে গেল। এই ফাস্ট বোলারদের সঙ্গে কাজ করা আমি খুব উপভোগ করছি।’

দলকে নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়ার সাবেক পেসার, ‘আমি এটাই প্রত্যাশা করি এবং আত্মবিশ্বাসী যে তারা এটা পারবে। গত দুই ম্যাচে উইকেট একটু ভিন্ন ঘরানার ছিল। তারা কিন্তু ভালো করেছে। কালও মানিয়ে নিতে পারবে আশা করি। অস্ট্রেলিয়া হোক বা জিম্বাবুয়ে, উইকেট ভিন্ন হবে। এটাই ক্রিকেটের সৌন্দর্য। এবং সবখানে আপনাকে পারফর্ম করতে হবে, এটাই আন্তর্জাতিক ক্রিকেট।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy