তেঁতুলিয়া দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন

2026-04-22T20:51:51+00:00
2026-04-22T20:51:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তেঁতুলিয়া দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন
তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৮:৫১ পিএম   (ভিজিট : ২০৫)
দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন
X

দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে "শামসুল হক সরকার"এবং সাধারণ সম্পাদক পদে "গোলাম রাব্বানি" নির্বাচিত হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে অন্যান্য পদেও প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে সভাপতি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। 

নবনিবাচিত সভাপতি বলেন, সকল সদস্যদের সহযোগিতায় সমিতির উন্নয়ন এবং দলিল লেখকদের স্বার্থ সংশ্রিষ্ঠ বিষয় রক্ষা করতে আমি নিরলসভাবে কাজ করে যাবো।

সাধারণ সম্পাদক গোলাম রব্বানি নির্বাচিত হয়ে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন অত্র অফিসের কাজের স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনের সাথে সমন্বয় করে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।

নির্বাচন শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলিল লেখক সমিতির সদস্যরা নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান। নির্বাচিত এই কমিটি আগামী ২ বছর মেয়াদে সমিতির সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন।

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন, সহঃ সভাপতি পদে ২জন আঃ জব্বার, মোয়াজ্জেম হোসেন, সহঃ সম্পাদক আকবর আলী মুহরি, কোষাধ্যক্ষ মোবারক হোসেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy