প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯:০১ পিএম (ভিজিট : ১৯)

X
জয়ের পর ইন্টার মিলানের উল্লাস।
ঘরের মাঠে দুই গোলে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল ইন্টার মিলান। কোমোকে হারিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে জায়গা করে নিল দলটি। সান সিরোয় মঙ্গলবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৩-২ গোলে জিতেছে ইন্টার। কোমোর মাঠে প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল।
ইন্টারের রোমাঞ্চকর জয়ের নায়ক হাকান কালহানোগ্লু। জোড়া গোল করেন তিনি। ম্যাচের প্রথমার্ধে বাতুরিনা ও ৪৮তম মিনিটে দা কুঁহার গোলে বেশ শক্ত অবস্থানে ছিল কোমো। ৬৯তম মিনিটে প্রথমবার তাদের জালে বল পাঠিয়ে দলকে পথে ফেরান কালহানোগ্লু। ৮৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে সমতা টানেন এই তুর্কি মিডফিল্ডার।
আর নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে ব্যবধান গড়ে দেন ক্রোয়াট মিডফিল্ডার সুচিচ। সেরি আ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া ইন্টার কাপ ফাইনালে খেলবে লাৎসিও কিংবা আতালান্তার বিপক্ষে।