ডোপ টেস্টে পজিটিভ হয়ে বিপাকে নওয়াজ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

মাঠের সময়টা ভালো যাচ্ছে না মোহাম্মদ নওয়াজের। এমন কঠিন সময়ে আবার দুঃসংবাদ শুনতে হয়েছে পাকিস্তানি অলরাউন্ডারকে। অনেকটা ‘মড়ার

2026-04-22T21:12:54+00:00
2026-04-22T21:12:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোপ টেস্টে পজিটিভ হয়ে বিপাকে নওয়াজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯:১২ পিএম   (ভিজিট : ২৭)
মোহাম্মদ নওয়াজ
X

মোহাম্মদ নওয়াজ

মাঠের সময়টা ভালো যাচ্ছে না মোহাম্মদ নওয়াজের। এমন কঠিন সময়ে আবার দুঃসংবাদ শুনতে হয়েছে পাকিস্তানি অলরাউন্ডারকে। অনেকটা ‘মড়ার ওপর খাড়ার ঘা’। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তদন্তাধীন।

নওয়াজের ডোপ টেস্টে পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকইনফো। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যমটি জানিয়েছে, সর্বশেষ টি২০ বিশ্বকাপে বিনোদনমূলক মাদক নিয়েছেন নওয়াজ। পরীক্ষায় সেটা ধরা পড়েছে।

নওয়াজের বিষয়টি পিসিবি তদন্ত করছে বলে নিশ্চিত করেছেন বোর্ডটির এক মুখপাত্র। নাম প্রকাশ্যে অনিচ্ছুক সেই মুখপাত্র ক্রিকইনফোকে বলেছেন, ‘পিসিবিকে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পিসিবি তার কাছ শুরু করেছে। এই প্রক্রিয়ার ফল আজ আইসিসিকে জানানো হতে পারে।’

হাইব্রিড মডেলের বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সব ম্যাচই খেলেছেন নওয়াজ। সুপার এইট থেকে পাকিস্তানের বিদায় হওয়ার আগে শ্রীলঙ্কায় ৭ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৭টি। আর ব্যাট হাতে করেছিলেন মাত্র ১৫ রান। সেই অফ ফর্ম এখনো পিছু ছাড়েনি বাঁহাতি অলরাউন্ডারের।

পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) ছন্দে নেই নওয়াজ। মুলতান সুলতানের হয়ে ৮ ম্যাচ খেলে উইকেট নিতে পেরেছেন ৬টি। বিপরীতে রান করেছেন ৩৬। সর্বোচ্চ ১৬। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় খুব শিগগিরই ফর্মে ফেরার সুযোগও পাচ্ছেন না নওয়াজ। কেননা তার সঙ্গে চুক্তি বাতিল করেছে সারে। ইংল্যান্ডের ক্লাবটির হয়েই টি-টোয়েন্টি ব্ল্যাস্টে খেলার কথা ছিল ৩২ বছর বয়সী অলরাউন্ডারের। পিসিবি অনাপত্তিপত্র দেওয়ায় এই সপ্তাহেই তার সঙ্গে সারের চুক্তি হওয়ার কথা ছিল। এখন সবকিছুই ভেস্তে গেল। শাস্তি হিসেবে সামনে পিসিবি এবং আইসিসি কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার অপেক্ষায়।


 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy