প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯:১৬ পিএম আপডেট: ২২.০৪.২০২৬ ৯:১৭ পিএম (ভিজিট : ২৮)

X
হোসে মরিনহো।
হোসে মরিনহোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা এখন শুধু পর্তুগালেই নয়, স্পেনেও তুঙ্গে। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আবারও ‘স্পেশাল ওয়ান’-কে দলে ফেরাতে আগ্রহী। ইউরোপের বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মৌসুম শেষে কোচ আলভারো আরবেলোদ দায়িত্ব ছাড়তে পারেন। আর সেই প্রেক্ষাপটে মরিনহোই পেরেজের প্রথম পছন্দ।
এমনকি একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘মরিনহোর প্রত্যাবর্তন কোনো মজা নয়’—অর্থাৎ বিষয়টি গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত পেরেজ ও মোরিনহোর মধ্যে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। একই সঙ্গে সম্ভাব্য কোচের তালিকায় রয়েছেন জিনেদিন জিদান এবং ইয়ুর্গেন ক্লপ।
অন্যদিকে বর্তমানে দায়িত্বে থাকা মরিনহো নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো স্পষ্ট কিছু বলতে চাননি। বিভিন্ন সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ক্লাবের সঙ্গে তার চুক্তি রয়েছে এবং সেটি তিনি সম্মান করতে চান। একই সঙ্গে ভবিষ্যতে চুক্তি নবায়নের ইঙ্গিতও দিয়েছেন। তবে স্পোর্টিংয়ের বিপক্ষে ম্যাচের আগে মরিনহো স্পষ্ট করে বলেন, ‘ফুটবলে কেউই ক্লাব ছাড়ার বাইরে নয়, চুক্তি বা ইচ্ছা থাকলেও পরিবর্তন হতে পারে।’