অঘোষিত ফাইনালে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) তৃতীয় ও শেষ ম্যাচে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ

2026-04-22T21:33:52+00:00
2026-04-22T21:33:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অঘোষিত ফাইনালে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯:৩৩ পিএম   (ভিজিট : ৪৪)
তৃতীয় ওয়ানডে ম্যাচকে সামনে রেখে বুধবার চট্টগ্রামে অনুশীলন করছে বাংলাদেশের ক্রিকেটাররা-ইন্টারনেট
X

তৃতীয় ওয়ানডে ম্যাচকে সামনে রেখে বুধবার চট্টগ্রামে অনুশীলন করছে বাংলাদেশের ক্রিকেটাররা-ইন্টারনেট

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) তৃতীয় ও শেষ ম্যাচে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে মাঠে নামবে বাংলাদেশ। সকাল ১১ টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। 

প্রথাম ওয়ানডেতে ২৬ রানে হারের পর দারুনভাবে ঘুড়ে দাঁড়িয়ে দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা। যে কারনে আজকের ম্যাচটি ‘অঘোষিত ফাইনাল’ ম্যাচে পরিনত হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর এনিয়ে ঘরের মাঠে টানা তৃতীয় সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়, তাইতো আগামীকাল বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডেটি কার্যত ফাইনালের রূপ নিয়েছে। ঢাকার তুলনায় চট্টগ্রামের উইকেট ব্যাটসম্যানদের জন্য বেশি সহায়ক হওয়ায় দুই দলই কিছুটা স্বস্তি পেতে পারে। তবে মিরপুরের উইকেটে রান তুলতে দু’দলই ভুগেছে। চট্টগ্রামের উইকেট সব সময় ব্যাটিং সহায়ক হয়। তাইতো আজ এক রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় দর্শকরা। খর্ব শক্তির নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের চেয়েও আইসিসি র‌্যাংকিংয়ে রেটিং পয়েন্ট বাড়ানো খুবই জরুরী মেহেদী হাসান মিরাজের দলের কাছে। 

এদিকে দ্বিতীয় ওয়ানডেতে ধীরগতির ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ শাস্তি মেনে নিয়েছেন। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে কিছুটা উন্নতি দেখালেও ধারাবাহিকতা এখনো চিন্তার বিষয়। তবে চট্টগ্রামে তাদের রেকর্ড বেশ ভালো। শেষ চার ম্যাচের তিনটিতেই জয় এসেছে, এবং সবগুলোই রান তাড়া করে। অন্যদিকে নিউজিল্যান্ড দলও এখানে ভালো ব্যাটিং উইকেট পেলে ঘুরে দাঁড়ানোর আশা করছে। হেনরি নিকোলস, উইল ইয়াং ও অধিনায়ক টম ল্যাথামের মতো অভিজ্ঞ ব্যাটারদের ওপর বাড়তি দায়িত্ব থাকবে।

চট্টগ্রামের উইকেটে স্পিনারদের খুব বেশি সহায়তা পাওয়ার সম্ভাবনা কম, নিউজিল্যান্ডের স্পিন বিভাগে জেডেন লেনক্সের ওপর চাপ বাড়বে। প্রয়োজনে তরুণ লেগস্পিনার আদিত্য অশোককে একাদশে নেওয়ার চিন্তাও থাকতে পারে। বাংলাদেশের পক্ষেও মিরাজ ও রিশাদ হোসেনকে হতে হবে আরও নিখুঁত ও নিয়ন্ত্রিত। ধারণা করা হ”েছ, বাংলাদেশ তিন পেসার নিয়েই মাঠে নামবে।

অপরদিকে স্বাগতিক পেসার নাহিদ রানা ক্রমেই নিজেকে প্রমাণ করছেন। দ্বিতীয় ওয়ানডেতে তার ৫/৩২ পারফরম্যান্স ছিল অসাধারণ, যেখানে তিনি ইনিংসের তিনটি ধাপেই উইকেট নিয়েছেন। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটেও তার লাইন-লেন্থ ও গতি বড় ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে পেস আক্রমণে যুক্ত হয়েছেন তানজিম হাসান সাকিব। বোলিং আক্রমণেও তাই একাদশে কিছুটা পরিবর্তন আসতে পারে।

নিউজিল্যান্ডের নিক কেলি দ্বিতীয় ম্যাচে ৮৬ রানের দারুণ ইনিংস খেলেছেন। অফ সাইডে তার খেলা শক্তিশালী হলেও অন সাইডে কিছু দুর্বলতা রয়েছে-যা বাংলাদেশ কাজে লাগাতে চাইবে। তবে একটি ভালো ইনিংস তার আত্মবিশ্বাস বাড়াবে নিঃসন্দেহে।

চট্টগ্রামে রোদের দাপট থাকে। এছাড়া সাগরের উপকূলে স্টেডিয়াম হওয়ায় গরমের ঝাচটা আরও বেশি পড়ে। চট্টগ্রামে সাম্প্রতিক চারটি ওয়ানডেতেই আগে ব্যাট করা দল হেরেছে, তাই টস জিতে ফিল্ডিং নেওয়াই হতে পারে সঠিক সিদ্ধান্ত। আজ সকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ২৫ শতাংশ। ২০০৬ সালের পর প্রথমবার টানা দুই ওয়ানডেতে বাংলাদেশ কোনো ছয় হজম করেনি। এছাড়া নিউজিল্যান্ডও ২০০৯ সালের পর প্রথমবার টানা দুই ইনিংসে ছক্কা মারতে ব্যর্থ হয়েছে। চট্টগ্রামে ভিন্ন চিত্র হতে পারে। চট্টগ্রামের দুই ভেন্যুতে হওয়া ৪১টি ওয়ানডেতে কোনো পেসার পাঁচ উইকেট নিতে পারেননি। সবকিছু মিলিয়ে, চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে তৃতীয় ওয়ানডেতে ব্যাটারদের পারফরম্যান্সই সিরিজের ভাগ্য নির্ধারণ করতে পারে।

নিউজিল্যান্ডের পেসার উইল ও’রুর্ক বলেন, দ্বিতীয় ওয়ানডেতে সুযোগ হাতছাড়া করার পর তার দল সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে,‘ আউটফিল্ডটা শুষ্ক দেখাচ্ছে এবং সম্ভবত বেশ দ্রুতও হবে। উইকেটে কিছুটা ঘাস আছে বলেও মনে হচ্ছে, তাই আশা করছি সেখানে কিছুটা গতি ও বাউন্স থাকবে। আমরা খুব শিগগিরই বুঝতে পারব, তবে আমরা আমাদের ফিল্ডিং নিয়ে গর্ব করি এবং সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করব।’

নিউজিল্যান্ড বাংলাদেশে সাম্প্রতিক পারফরম্যান্স থেকেও আত্মবিশ্বাস নিতে পারে। তারা ২০২৩ সালে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল, যা ২০০৮ সালের পর এই দেশে তাদের প্রথম সিরিজ জয়। এতে প্রমান হয়যে উপমহাদেশের কন্ডিশনেও তারা ভালোভাবে প্রতিদ্বন্দ্বীতা করতে পারে।

এ পর্যন্ত দুই দলের মধ্যে অনুষ্ঠিত ৪৮ ম্যাচের মধ্যে নিউজিল্যান্ড ৩৫টিতে জিতেছে। বাংলাদেশ জিতেছে ১২টি ম্যাচে, আর একটি ম্যাচ ফলাফল ছাড়াই শেষ হয়েছে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy