বিশ্ববাজারে তেলের দাম ৪% বৃদ্ধি: অস্থির ইরান-যুক্তরাষ্ট্র পরিস্থিতি

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা ও হরমুজ প্রণালি বন্ধের হুমকিতে বিশ্ববাজারে তেলের দাম ৪% বেড়েছে। WTI ৯৬.৭৩ ও ব্রেন্ট ১০৫.৬৩ ডলারে পৌঁছেছে। বিস্তারিত পড়ুন।

2026-04-23T10:07:38+00:00
2026-04-23T10:47:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা
বিশ্ববাজারে ফের তেলের দাম চড়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১০:০৭ এএম  আপডেট: ২৩.০৪.২০২৬ ১০:৪৭ এএম  (ভিজিট : ১০১)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকা পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না—ইরানের এমন ঘোষণার পর এই ঊর্ধ্বগতি দেখা যায়।


এক প্রতিবেদনে আল জাজিরা বলছে,  গ্রিনিচ মান সময় ১২টা ২৫ মিনিটে যুক্তরাষ্ট্রের মানদণ্ডভিত্তিক তেল চুক্তি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৪.০৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬.৭৩ ডলারে পৌঁছায়।

আর আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট নর্থ সি অপরিশোধিত তেলের দাম ৩.৬২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৫.৬৩ ডলারে উঠেছে। 

তবে কিছুক্ষণ পর দাম কিছুটা কমে আসে।

যুদ্ধ পুনরায় শুরু হবে কি না—এই অনিশ্চয়তার কারণে তেলের দামে ওঠানামা অব্যাহত রয়েছে।




  বিষয়:   তেলের দাম  ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি  হরমুজ প্রণালি  বিশ্ববাজার  জ্বালানি সংকট ২০২৬  WTI তেলের দাম  ব্রেন্ট ক্রুড অয়েল। 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy