সংরক্ষিত নারী আসনে বিএনপির স্বস্তি, সব মনোনয়ন বৈধ ঘোষণা

বুলেটিন ডেস্ক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের ৩৬টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

2026-04-23T11:48:51+00:00
2026-04-23T11:48:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সংরক্ষিত নারী আসনে বিএনপির স্বস্তি, সব মনোনয়ন বৈধ ঘোষণা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১১:৪৮ এএম   (ভিজিট : ৫০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপি জোটের পক্ষ থেকে জমা দেওয়া ৩৬টি মনোনয়নপত্রের সবকটিই বৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভব অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানানো হয়। 

এর আগে, গত সোমবার (২০ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলীয় মনোনীত ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন। তারা হলেন- সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, মোছা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার (ঠাকুর), শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, মোছা. সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, মোছা. সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা। 

আজ কমিশনের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ায় এই প্রার্থীদের চূড়ান্ত নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইল না।

একই দিনে যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র জোটের প্রার্থী সুলতানা জেসমিনের মনোনয়নপত্রও প্রাথমিকভাবে গ্রহণ করেছে কমিশন। তবে স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র জমা দেওয়া তিন প্রার্থীর আবেদন বাতিল করা হয়েছে। তারা হলেন- মাহবুবা রহমান, শারমিন আক্তার এবং মেহেরুন নেছা। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামী ২৬ এপ্রিলের মধ্যে কমিশনের কাছে আপিল করার সুযোগ পাবেন।

অন্যদিকে, প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় এনসিপি নেত্রী মনিরা শারমিনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল। তাকে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য আজ বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত সময় বেঁধে দেয় কমিশন। নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথ প্রমাণাদি দাখিল সাপেক্ষে তার মনোনয়নের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ এপ্রিল আপিল শুরু হয়ে নিষ্পত্তি চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল এবং প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। সব প্রক্রিয়া শেষে আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।





  বিষয়:   সংরক্ষিত নারী আসন  বিএনপি মনোনয়ন  নির্বাচন কমিশন  বাংলাদেশ নির্বাচন  নারী আসন নির্বাচন  politics Bangladesh 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy