মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

গণমাধ্যম

ফরিদপুরের মধুখালীতে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এর সাথে মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২২ এপ্রিল)

2026-04-23T12:41:51+00:00
2026-04-23T12:41:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১২:৪১ পিএম   (ভিজিট : ১০৩)
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
X

মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

ফরিদপুরের মধুখালীতে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এর সাথে মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২২ এপ্রিল) রাত ৮টায় মধুখালী থানার ওসির নিজ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ সুকদেব রায় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকদের সহযোগিতা পেলে মধুখালী উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা সম্ভব। তিনি আরও বলেন, “সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক জনস্বার্থে একসাথে কাজ করলেই ভালো ফলাফল আসবে।”

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নু, সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ, সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান মিয়া, সহ-সভাপতি মোঃ রমজান আলী বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুবিন ও সালেহীন সোয়াদ সাম্মী, অর্থ সম্পাদক আবির হোসেন আবু, প্রচার সম্পাদক মোঃ রাজিব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক শিকদার, সাংবাদিক সাগর চক্রবর্তী, মোঃ ইদ্রিস আলী, মোঃ নাজমুল হোসেন, মোঃ মকিবুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সভায় সাংবাদিক ও পুলিশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy