ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

স্বাস্থ্য

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ এই শ্লোগানে নীলফামারীর ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২৩এপ্রিল)

2026-04-23T12:56:42+00:00
2026-04-23T13:20:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১২:৫৬ পিএম  আপডেট: ২৩.০৪.২০২৬ ১:২০ পিএম  (ভিজিট : ২১৩)
ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
X

ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ এই শ্লোগানে নীলফামারীর ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩এপ্রিল) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মহাখালী ঢাকার সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে একটি র্যালী হাসপাতাল চত্বর প্রদক্ষিন শেষে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তম্বী। 

মেডিকেল অফিসার (এমওডিসি) ডাঃ শাওন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, ডোমার থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ, মেডিকেল অফিসার ডাঃ ফারজানা আফরিন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজার রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওসমান গনী প্রমূখ। মানব দেহে পুষ্টির গুনাগুন বিষয়ে বিভিন্ন বর্ণনা দেন ডাঃ আহসান হাবিব।


২৩ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত চলবে এই কার্যক্রম। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ল্যাম্প (এমসিজিএল) উপজেলা কো-অর্ডিনেটর মিজানুর রহমান।








Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy