যুদ্ধবিধ্বস্ত ইরানে জরুরী চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

বুলেটিন ডেস্ক

জাতীয়

মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ ইরানে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে। ঢাকায় ইরানের রাষ্ট্রদূতের কাছে সহায়তা হস্তান্তর করা হয়েছে।

2026-04-23T14:15:02+00:00
2026-04-23T14:15:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুদ্ধবিধ্বস্ত ইরানে জরুরী চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ২:১৫ পিএম   (ভিজিট : ১৫৩)
যুদ্ধবিধ্বস্ত ইরানে জরুরী চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ
X

যুদ্ধবিধ্বস্ত ইরানে জরুরী চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

মানবিক সহায়তার অংশ হিসেবে যুদ্ধবিধ্বস্ত ইরানে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে এই সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদির কাছে এ সামগ্রী হস্তান্তর করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী এই সহায়তা দেওয়া হয়েছে। ইরানকে দেওয়া এই সহায়তা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে পাঠানো হচ্ছে।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইরানের আহত জনগণের চিকিৎসা সহায়তার লক্ষ্যে জরুরি ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের জন্য গত ৬ এপ্রিল রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই সহায়তা প্রদানের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের সংঘাতে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির জন্য গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেছেন, বাংলাদেশ সব সময় শান্তির পক্ষে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে এই সংকটের সমাধান হবে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করেন।

ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি সহায়তা গ্রহণকালে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং এই দুঃসময়ে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের সহমর্মিতা ও আন্তরিক সমর্থনের জন্য ধন্যবাদ জানান।





  বিষয়:   বাংলাদেশ ইরান সহায়তা  জরুরি ওষুধ ইরান  রেড ক্রিসেন্ট  মানবিক সহায়তা  মধ্যপ্রাচ্য সংকট 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy