শাহজালালের থার্ড টার্মিনাল চালুর সম্ভাব্য সময় জানালেন প্রতিমন্ত্রী

বুলেটিন ডেস্ক

জাতীয়

হজরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে উদ্বোধন হতে পারে। পরিচালনায় থাকবে জাপান, জানালেন বিমান প্রতিমন্ত্রী।

2026-04-23T14:53:47+00:00
2026-04-23T14:53:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাহজালালের থার্ড টার্মিনাল চালুর সম্ভাব্য সময় জানালেন প্রতিমন্ত্রী
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ২:৫৩ পিএম   (ভিজিট : ৮২)
ফাইল ছবি
X

ফাইল ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, টার্মিনাল হ্যান্ডেলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, যেকোনো মূল্যে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী বাজেট ঘোষণার পর কক্সবাজার এয়ারপোর্ট চালুর পরিকল্পনা রয়েছে। ২-৩ মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে।

আগামী ৩০ এপ্রিলের মধ্যে ১৪টি বোয়িং কেনা হবে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি আরো বলেন, বৈঠকে বিমানের অতীতের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ ছাড়া বিমানকে লাভজনক করতে প্রধানমন্ত্রী বেশকিছু সিদ্ধান্ত জানিয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পর্যটন খাতকে বিদেশিদের কাছে আকর্ষণীয় করতে সরকার পরিকল্পনা হাতে নিয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকত ও পার্বত্য অঞ্চলকে বিদেশিদের জন্য উপযোগী করারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।




  বিষয়:   শাহজালাল থার্ড টার্মিনাল  বিমানবন্দর বাংলাদেশ  কক্সবাজার বিমানবন্দর  বিমান প্রতিমন্ত্রী  জাপান হ্যান্ডেলিং 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy