সারাদেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

বুলেটিন ডেস্ক

স্বাস্থ্য

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু ও ১হাজার ১৭০ জন নতুন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

2026-04-23T16:15:16+00:00
2026-04-23T16:15:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সারাদেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:১৫ পিএম   (ভিজিট : ৪৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৭০ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। 

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে ও হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। হামের উপসর্গে বাকি দুই শিশুর মৃত্যু হয়েছে খুলনা ও চট্টগ্রাম বিভাগে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১৭০ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২৮ হাজার ৩৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৫ জন, গত ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা চার হাজার ৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪৭ জন, ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৮৪৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫ হাজার ৭২৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে এক জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে ১৯৪ জনের মৃত্যু হয়েছে।




  বিষয়:   হাম রোগ বাংলাদেশ  শিশু মৃত্যু হাম  স্বাস্থ্য অধিদপ্তর রিপোর্ট  হাম আক্রান্ত শিশু  বাংলাদেশ স্বাস্থ্য আপডেট 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy