রুশ হামলায় ইউক্রেনে নিহত ২, আহত ৮

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনের দনিপ্রো শহরে রুশ হামলায় ২ জন নিহত ও অন্তত ৮ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনা।

2026-04-23T16:59:01+00:00
2026-04-23T16:59:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রুশ হামলায় ইউক্রেনে নিহত ২, আহত ৮
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:৫৯ পিএম   (ভিজিট : ৫৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রুশ হামলায় ইউক্রেনের দনিপ্রো শহরে দুজন নিহত হওয়ার পাশাপাশি আটজন আহত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৩এপ্রিল) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে  এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

গভর্নর ওলেক্সান্ডার হানজা টেলিগ্রামে জানান, নিহতের সংখ্যা দুই এবং আহত আটজন। এ ছাড়া একজন এখনো নিখোঁজ রয়েছেন। এর আগে এক পোস্টে তিনি জানান, আহতদের মধ্যে ৯ ও ১৪ বছর বয়সী দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো বলেন, হামলায় একটি অ্যাপার্টমেন্ট ভবন, একটি দোকান এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। চার বছর ধরে চলা এই যুদ্ধে মস্কো প্রায় প্রতি রাতেই ইউক্রেনে শত শত ড্রোন হামলা চালাচ্ছে। এর জবাবে কিয়েভও নিয়মিত রাশিয়ার ভেতরে হামলা চালিয়ে যাচ্ছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত লাখো মানুষ নিহত এবং কোটির বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটিকে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে।





  বিষয়:   রাশিয়া ইউক্রেন যুদ্ধ  দনিপ্রো হামলা  ইউক্রেন খবর  ড্রোন হামলা  আন্তর্জাতিক সংঘাত 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy