বিস্ফোরণে মোদিকে উড়িয়ে দেওয়ার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বোমা বিস্ফোরণের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে পাঞ্জাবের নিরাপত্তা সংস্থাগুলোর কাছে। মোদি ছাড়াও হুমকির তালিকায় রয়েছেন- ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরসহ পাঞ্জাব ও হরিয়ানার মুখ্যমন্ত্রীরা।

2026-04-23T17:21:29+00:00
2026-04-23T17:21:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিস্ফোরণে মোদিকে উড়িয়ে দেওয়ার হুমকি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:২১ পিএম   (ভিজিট : ৯৯)
নরেন্দ্র মোদি
X

নরেন্দ্র মোদি

বোমা বিস্ফোরণের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে পাঞ্জাবের নিরাপত্তা সংস্থাগুলোর কাছে। মোদি ছাড়াও হুমকির তালিকায় রয়েছেন- ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরসহ পাঞ্জাব ও হরিয়ানার মুখ্যমন্ত্রীরা।

হুমকিতে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার দুই রাজ্যের বিভিন্ন রেললাইনে বোমা বিস্ফোরণ ঘটিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করা হবে। পাশাপাশি লুধিয়ানা, অমৃতসর, ভাটিন্ডা ও ফিরোজপুর শহরেও হামলার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় পাঞ্জাব ও হরিয়ানাজুড়ে ‘হাই অ্যালার্ট’ জারি করেছে পুলিশ।

সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাবে দীর্ঘদিন ধরেই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের তৎপরতার অভিযোগ রয়েছে। মাদক ও অস্ত্র পাচার থেকে শুরু করে গুপ্তচরবৃত্তির ঘটনায় নিয়মিত গ্রেপ্তারের খবর মিলছে। গত এক বছরে একাধিকবার সীমান্ত এলাকায় পাকিস্তানি ড্রোন ভূপাতিত করেছে ভারতীয় সেনাবাহিনী।

এ পরিস্থিতিতে হুমকি ই-মেইলটিকে গুরুত্বসহকারে দেখছে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো। এরই মধ্যে গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলোতে তল্লাশি জোরদার করা হয়েছে এবং রেলপথে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সকে। দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তাদেরও সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল ও ফোনকল পাওয়া গেছে। গত বছরের নভেম্বর মাসে মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে এক নারী ফোন করে এমন হুমকির কথা জানায়। যদিও পরে ওই কলারের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এবং কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। এ ছাড়া ২০২২ সালেও ভারতের এনআইএ ২০টি শহরে নাশকতার হুমকি সংবলিত ই-মেইল পেয়েছিল, যেখানে মোদিকে হত্যার হুমকিও ছিল।




  বিষয়:   বোমা বিস্ফোরণ  ভারতের প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি  হত্যা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy