ভূঞাপুরে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

স্বাস্থ্য

টাঙ্গাইলের ভূঞাপুরে টিচার্স ওরিয়েন্টেশনের হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। দেশব্যাপী MR Vaccination Campaign-2026” এর অংশ হিসেবে ভূঞাপুরে এ

2026-04-23T18:19:13+00:00
2026-04-23T18:19:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৬:১৯ পিএম   (ভিজিট : ৫৬)
ভূঞাপুরে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত
X

ভূঞাপুরে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

টাঙ্গাইলের ভূঞাপুরে টিচার্স ওরিয়েন্টেশনের হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। দেশব্যাপী "MR Vaccination Campaign-2026” এর অংশ হিসেবে ভূঞাপুরে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কনফারেন্স রুমে এই ক্যাম্পেইন শুরু হয়। এই বিশেষ হাম-রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইনের আওতায় উপজেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আগে টিকা গ্রহণ করে থাকলেও সকল শিশুকেই পুনরায় টিকা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে, যাতে রোগ প্রতিরোধে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা যায়।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল অভিভাবককে তাদের শিশুদের সময়মতো টিকা প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান সবচেয়ে কার্যকর ও নিরাপদ উপায়।

উল্লেখ্য, দেশব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে হাম ও রুবেলা প্রতিরোধী টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচি প্রতিদিন (সাপ্তাহিক ছুটি ব্যতীত) সকাল ৮টা থেকে পরিচালিত হবে এবং দেশের বিভিন্ন অঞ্চলে ধাপে ধাপে নির্ধারিত সময় পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, কৃষি অফিসার মোঃ মোখলেছুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হাসান, মেডিকেল অফিসার ডাঃ মোঃ খাদেমুল ইসলাম, শিশু বিষয়ক কনসালটেন্ট ডা. খন্দকার মোঃ আবু সাইদ, আবাসিক মেডিকেল অফিসার মনিরুজ্জামান মনির, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ আব্দুল কাইয়ুম প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy