সিরিয়া ও লাওসের বিপক্ষে দাপুটে জয় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

এশিয়ান বিচ গেমসে সিরিয়াকে একেবারেই পাত্তা দেয়নি বাংলাদেশ পুরুষ কাবাডি দল। ৫৪-২৩ পয়েন্টের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নিয়েছে

2026-04-23T19:24:04+00:00
2026-04-23T19:24:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরিয়া ও লাওসের বিপক্ষে দাপুটে জয় বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৭:২৪ পিএম   (ভিজিট : ৪৫)
বাংলাদেশ কাবাডি দল।
X

বাংলাদেশ কাবাডি দল।

এশিয়ান বিচ গেমসে সিরিয়াকে একেবারেই পাত্তা দেয়নি বাংলাদেশ পুরুষ কাবাডি দল। ৫৪-২৩ পয়েন্টের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নিয়েছে তারা।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল বাংলাদেশ। প্রথমার্ধেই লড়াইয়ের ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে যায়। বাংলাদেশ ২৯-৮ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল। সিরিয়ার ডিফেন্স লাইন ভেঙে একের পর এক পয়েন্ট আদায় করে নেন বাংলাদেশের রেইডাররা। অন্যদিকে রক্ষণভাগও ছিল নিশ্ছিদ্র, যা সিরিয়াকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয়।
পুরুষ দলের এই বড় জয়ের আগেই থাইল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ নারী দল। শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে ৫১-৩৪ পয়েন্টে জয় পায় টাইগ্রেসরা। 
ভলিবলেও জিতেছে বাংলাদেশ

এশিয়ান বিচ গেমসে চীনের সানিয়াতে কাবাডির পর ভলিবলেও জিতেছে বাংলাদেশ দল। পুরুষদের দল ২-০ সেটে হারিয়েছে লাওসকে। শুরুতে ২১-৯ পয়েন্টে জয় আসে। পরে ২১-১০ পয়েন্টে জিতেছে বাংলাদেশ। আজ শুক্রবার কাজাখস্তানের বিপক্ষে খেলবে হরষিত বিশ্বাস ও তার সঙ্গীরা।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy