চীনে থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের দারুণ শুরু

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমস কাবাডিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ থাইল্যান্ডকে ৫১-৩৪

2026-04-23T20:33:33+00:00
2026-04-23T20:33:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চীনে থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের দারুণ শুরু
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৮:৩৩ পিএম   (ভিজিট : ৬৩)
বাংলাদেশ নারী কাবাডি দল।
X

বাংলাদেশ নারী কাবাডি দল।

চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমস কাবাডিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ থাইল্যান্ডকে ৫১-৩৪ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা যায় বাংলাদেশকে। থাইল্যান্ডের খেলোয়াড়রা শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বাংলাদেশের রেইডারদের ক্ষিপ্রতা এবং ডিফেন্ডারদের দৃঢ়তায় তারা খুব একটা সুবিধা করতে পারেনি। প্রথমার্ধেই ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে জয়ের সুবাস পেতে শুরু করে বাংলাদেশ দল।

পুরো ম্যাচে বাংলাদেশ মোট ৫১ পয়েন্ট অর্জন করে, যেখানে থাইল্যান্ড থমকে যায় মাত্র ৩৪ পয়েন্টে। রক্ষণভাগ এবং রেইডিং উভয় বিভাগেই থাইল্যান্ডকে টেক্কা দিয়েছে বাংলাদেশের মেয়েরা। বিশেষ করে ম্যাচের শেষ দিকে থাইল্যান্ড ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশ দলের কৌশলী খেলার সামনে বেশি দূর যেতে পারেনি। এই জয়ে নক-আউট পর্বে ওঠার লড়াইয়ে আগামীকাল বাংলাদেশ নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে।
 







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy