বার্সেলোনার জয় ছাপিয়ে আলোচনায় ইয়ামালের চোট

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

লা লিগার শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। সেল্টা ভিগোকে ১-০ গোলে হারিয়ে টেবিলে ব্যবধান বাড়িয়ে নিয়েছে

2026-04-23T20:38:38+00:00
2026-04-23T20:38:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বার্সেলোনার জয় ছাপিয়ে আলোচনায় ইয়ামালের চোট
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৮:৩৮ পিএম   (ভিজিট : ৫২)
চোট পেয়েছেন ইয়ামাল।
X

চোট পেয়েছেন ইয়ামাল।

লা লিগার শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। সেল্টা ভিগোকে ১-০ গোলে হারিয়ে টেবিলে ব্যবধান বাড়িয়ে নিয়েছে ৯ পয়েন্টে। জয়ের দিনে অবশ্য দুঃসংবাদও শুনতে হয়েছে। চোট আক্রান্ত হয়েছেন একমাত্র গোলদাতা লামিনে ইয়ামাল। ফলে ম্যাচ ছাপিয়ে উদ্বেগের জন্ম দিয়েছেন তারকা ফরোয়ার্ডের চোট। 

নু ক্যাম্পে ম্যাচের ৪০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ১৮ বছর বয়সী ইয়ামাল। বক্সে ঢুকে পড়ার সময় ইয়োয়েল লাগোর ট্যাকলে পড়ে গেলে পেনাল্টি পায় বার্সা। স্পটকিক থেকে সহজেই বল জালে জড়ান ইয়ামাল। গোল করার পরপরই সমস্যা দেখা দেয়। সেল্টা গোলরক্ষক ইয়োনুত রাডুকে পরাস্ত করার পরই বেঞ্চের দিকে ইশারা করে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ওই মুহূর্তে বাম পায়ের হ্যামস্ট্রিং চেপে ধরে রেখেছিলেন। তার পর দলীয় চিকিৎসকদের সহায়তায় খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন। তার পরিবর্তে মাঠে নামেন রুনি।

আর এই জয়ে শিরোপা ধরে রাখার পথে আরও একধাপ এগিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। হাতে রয়েছে আরও ৬টি ম্যাচ। তবে এই মুহূর্তে কোচ হান্সি ফ্লিকের বড় দুশ্চিন্তা হয়ে উঠেছে ইয়ামালের চোট। আগামী মাসে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো ম্যাচে তাকে পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
 একই সঙ্গে জুনের বিশ্বকাপকে সামনে রেখে স্পেন দলও নজর রাখছে তার ফিটনেসের দিকে। তবে বার্সেলোনা ও স্পেন মিডফিল্ডার পেদ্রি বলেছেন, ‘আমি আশা করি তার চোট খুব বেশি দিনের না হোক। আগামীকাল পরীক্ষা করা হবে, তখনই বোঝা যাবে অবস্থা কী।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy