প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৮:৪৯ পিএম (ভিজিট : ৩৪)

X
আর্লিং হাল্যান্ড।
শক্তি, সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা বার্নলির বিপক্ষে স্রেফ এক গোলের ব্যবধানে জিতেছে ম্যানচেস্টার সিটি। এতে কোনো সমস্যা দেখছেন না আর্লিং হলান্ড। নরওয়ের তারকার কাছে, জয়ই আসল ব্যাপার, ব্যবধান নয়।
প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হলেও, সিটির জন্য লড়াইটি ছিল খুবই গুরুত্বপূর্ণ ও স্নায়ুচাপের। জিতলে যে আর্সেনালকে টপকে লিগ টেবিলে শীর্ষে উঠতে পারবে তারা। মাঠে নেমে নিজেদের সেই লক্ষ্য পূরণও করতে পেরেছে পেপ গার্দিওয়লার দল।
বার্নলির মাঠে বুধবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে সিটি। একমাত্র গোলটি করেছেন হাল্যান্ড। ম্যাচের শুরু থেকেই আধিপত্য করে সিটিই। পঞ্চম মিনিটেই তাদেরকে এগিয়ে নেন হলান্ড। মাঝমাঠ থেকে জেরেমি ডোকুর থ্রু পাস ধরে, গতিতে প্রতিপক্ষের দুইজনকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
এরপর অসংখ্য সুযোগ তৈরি করে সিটি। কিন্তু আর কোনো গোলের দেখা পায়নি দলটি। ম্যাচে গোলের উদ্দেশ্যে ২৮টি শট নিয়ে নয়টি লক্ষ্যে রাখতে পারে তারা। ওই এক গোলের ব্যবধান ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। তাতে আসরের প্রথম দিনের পর আবার লিগে টেবিলে শীর্ষে ওঠে তারা। শিরোপা লড়াইয়ের লাগামটাও এখন তাদেরই হাতে।
ম্যাচ শেষে হাল্যান্ড বলেন,‘ আমরা অনেক সুযোগ পেয়েছি, তবে আমি খুশি, কারণ জিতেছি। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যাচ জেতাই মূল ব্যাপার, সেটা যেভাবেই হোক। আমাদের খেলাটা খেলার চেষ্টা করেছি এবং জেতার চেষ্টা করেছি, আর এটাই প্রয়োজন। গোল নিয়ে ভাবার দরকার নেই, ম্যাচ জয়ের কথা ভাবুন।’
৩৩ ম্যাচে ২১ জয় ও সাত ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টারের দলটি। তাদের সমান পয়েন্ট হলেও, গোলের হিসাবে দুইয়ে নেমে গেছে আর্সেনাল। এখন পর্যন্ত শীর্ষ দুই দলেরই গোল ব্যবধান সমান ৩৭টি করে; তবে গোল করায় এগিয়ে সিটি (সিটি গোল করেছে ৬৬টি, আর্সেনাল করেছে ৬৩টি)।
আগামী শনিবার এফএ কাপের সেমি-ফাইনালে সাউথ্যাম্পটনের মুখোমুখি হবে সিটি। লিগে তাদের পরের ম্যাচ আগামী ৪ মে, প্রতিপক্ষ এভারটন