সৌদি আরবে রোনালদোর সামনে শিরোপা জয়ের হাতছানি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

সৌদি আরবে আল নাসরে এসে ক্রিশ্চিয়ানো রোনালদো গোলের মাইলফলক ছুঁতে পারলেও কোনও ট্রফি ছুঁতে পারেননি। এবার মরুর বুকে

2026-04-23T21:05:19+00:00
2026-04-23T21:05:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৌদি আরবে রোনালদোর সামনে শিরোপা জয়ের হাতছানি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:০৫ পিএম   (ভিজিট : ৭২)
সতীর্থদের সঙ্গে রোনালদো।
X

সতীর্থদের সঙ্গে রোনালদো।

সৌদি আরবে আল নাসরে এসে ক্রিশ্চিয়ানো রোনালদো গোলের মাইলফলক ছুঁতে পারলেও কোনও ট্রফি ছুঁতে পারেননি। এবার মরুর বুকে সেই আক্ষেপ দূর করার দারুণ সুযোগ এসেছে। এএফসি চ্যাম্পিয়নস লিগ টু’র সেমিফাইনালে কাতারের আল আহলিকে বুধবার ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে আল নাসর।
 
৪১ বছর বয়সি রোনালদো ৭৮ মিনিট মাঠে থেকেও গোল করতে পারেননি। কিন্তু খেলেছেন নিজের সর্বোচচ্চটা দিয়ে। ১৭ মে রিয়াদে হতে যাওয়া ফাইনালে আল নাসরের প্রতিপক্ষ জাপানের গাম্বা ওসাকা।

আল নাসরের হয়ে হ্যাটট্রিক করেছেন ফরাসি তারকা কিংসলে কোমান। অপর দুটি গোল অ্যঞ্জেলো গাব্রিয়েল ও আবদুল্লাহ আল হামদানের। ম্যাচ শেষে রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে শিরোপা জয়ের প্রত্যয় জানিয়ে লিখেছেন,‘দলের জন্য গর্বিত। অপেক্ষা করছে ফাইনাল।’

সৌদি প্রো লিগেও আল নাসর শীর্ষে। লিগের পাশাপাশি এএফসি চ্যাম্পিয়নস লিগ টু, সৌদি সুপার কাপ, এশিয়ান সুপার কাপ জয়ের হাতছানি এখন রোনালদোর সামনে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy