বার্নলিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

প্রতিপক্ষ শক্ত কোনো নাম নয়, তবে উপলক্ষটা ছিল বিশেষ, কিছুটা স্নায়ুচাপেরও। তবে কোনো ভুল করেনি ম্যানচেস্টার সিটি। শীর্ষে

2026-04-23T21:20:30+00:00
2026-04-23T21:20:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বার্নলিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যানসিটি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:২০ পিএম   (ভিজিট : ৫৯)
গুরুত্বপূর্ণ লড়াইয়ে দারুণ গোলে দলকে লক্ষ্যে এগিয়ে নিলেন আর্লিং হাল্যান্ড।
X

গুরুত্বপূর্ণ লড়াইয়ে দারুণ গোলে দলকে লক্ষ্যে এগিয়ে নিলেন আর্লিং হাল্যান্ড।

প্রতিপক্ষ শক্ত কোনো নাম নয়, তবে উপলক্ষটা ছিল বিশেষ, কিছুটা স্নায়ুচাপেরও। তবে কোনো ভুল করেনি ম্যানচেস্টার সিটি। শীর্ষে ওঠার হাতছানিতে মাঠে নেমে, আর্লিং হলান্ডের গোলে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে দলটি। বার্নলির মাঠে বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। আর এই জয়ে আসরের প্রথম দিনের পর আবার শীর্ষে উঠল তারা।

শিরোপা লড়াইয়ের লাগামটাও নিজেদের হাতে নিল ম্যানসিটি। ৩৩ ম্যাচে ২১ জয় ও সাত ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টারের দলটি। তাদের সমান পয়েন্ট হলেও, গোলের হিসাবে দুইয়ে নেমে গেছে আর্সেনাল। এখন পর্যন্ত শীর্ষ দুই দলেরই গোল ব্যবধান সমান ৩৭টি করে; তবে গোল করায় এগিয়ে সিটি (সিটি গোল করেছে ৬৬টি, আর্সেনাল করেছে ৬৩টি)।

এদিন ম্যাচ শুরুর তৃতীয় মিনিটে জানলুইজি দোন্নারুম্মার পরীক্ষা নেয় বার্নলি। জেইডন অ্যান্থনির জোরাল শট ঝাঁপিয়ে রুখে দেন সিটি গোলরক্ষক। পরের মিনিটে অন্য পাশের গোলরক্ষকও কঠিন পরীক্ষার মুখে পড়ে; হায়ান শেহকির প্রচেষ্টা ঝাঁপিয়ে এক হাত দিয়ে কোনোমতে আটকান মার্তিন, বল তার হাতে বাধা পেয়ে পোস্টে লাগে।
পরপর দুই দিকে দুটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হওয়ার পরের মিনিটে দারুণ নৈপুণ্যে দলকে এগিয়ে নেন হলান্ড। মাঝমাঠ থেকে জেরেমি ডোকুর থ্রু পাস ধরে, গতিতে প্রতিপক্ষের দুইজনকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন নরওয়ের তারকা।

ইংলিশ প্রিমিয়ার লিগে মাঝে চার ম্যাচে গোল খরার পর, টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন হলান্ড। আসরে তার গোল হলো ২৪টি, এখন পর্যন্ত সর্বোচ্চ। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে তার গোল হলো ৩৫টি। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে দ্বিতীয় গোল পেতে পারতেন হাল্যান্ড। কিন্তু এই দফায় ভাগ্য তার সহায় হয়নি; শট পোস্টে বাধা পায়।

এরপরেও অনেক আক্রমণ করেছে দলটি, সুযোগও পেয়েছে তারা; কিন্তু জালে বল পাঠাতে পারেনি কেউ। তবে সেইসব হতাশা ম্যাচ শেষে আর থাকেনি দলটির। আর এই পরাজয়ে প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হয়ে গেছে বার্নলির। ৩৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে তারা, নিরাপদ অঞ্চল থেকে পিছিয়ে পড়েছে ১৩ পয়েন্টে।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy