সেঞ্চুরি করে লিটনকে কৃতিত্ব দিলেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

নিউজিল্যান্ডের কাছে হেরে ঘরের মাঠের এই ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। ফলে

2026-04-23T21:33:59+00:00
2026-04-23T21:33:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেঞ্চুরি করে লিটনকে কৃতিত্ব দিলেন শান্ত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:৩৩ পিএম   (ভিজিট : ৭৯)
নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস
X

নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস

নিউজিল্যান্ডের কাছে হেরে ঘরের মাঠের এই ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। ফলে শেষ ম্যাচটি হয়ে উঠে সিরিজ নির্ধারণী। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৫৫ রানে জিতেছে বাংলাদেশ। যেখানে সেঞ্চুরি হাঁকিয়ে বড় অবদান রেখেছেন নাজমুল হোসেন শান্ত।

এদিন শান্তর সঙ্গে চতুর্থ উইকেট ১৬০ রানের জুটি গড়েন লিটন দাস। শান্ত মনে করেন, অপর প্রান্তে লিটনের সাবলীল ব্যাটিং শান্তর কাজ সহজ করে দিয়েছে। ম্যাচ শেষে শান্ত বলেন, ‘আমার মনে হয় লিটন যেভাবে খেলেছে দুর্দান্ত ছিল। সে এক প্রান্ত ধরে খেলেছে। আমি চেষ্টা করেছি রান বের করার। উইকেট রানের জন্য এত সহজ ছিল না। চেষ্টা করেছি দলের জন্য ভালো একটি জুটি গড়ার।’

পরে নিজের শতরান নিয়ে শান্ত বলছিলেন, ‘তারা (নিউজিল্যান্ড) অনেক ভালো জায়গায় বল করেছে। আমি চেষ্টা করেছি বর্তমানে থাকার। আগের কথা নিয়ে অত বেশি ভাবিনি। চেষ্টা করেছি প্ল্যান কাজে লাগিয়ে যতটা ভালোভাবে খেলা যায়।’
‘অনেক গরম এখানে। তবে এখানে কোনো অজুহাত দেওয়া যাবে না। এখন অনেকটাই ভালো।’-যোগ করেন তিনি।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy