চোটের পর ইয়ামালের আবেগঘন বার্তা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

চলতি মৌসুমে আর খেলতে পারছেন না লামিনে ইয়ামাল। বাস্তবতা মেনে বার্সেলোনার ১৮ বছর বয়সি উইঙ্গার ভক্ত-সমর্থকদের বার্তা দিলেন,

2026-04-24T18:46:54+00:00
2026-04-24T18:46:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চোটের পর ইয়ামালের আবেগঘন বার্তা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৬:৪৬ পিএম   (ভিজিট : ২৭)
লামিনে ইয়ামাল
X

লামিনে ইয়ামাল

চলতি মৌসুমে আর খেলতে পারছেন না লামিনে ইয়ামাল। বাস্তবতা মেনে বার্সেলোনার ১৮ বছর বয়সি উইঙ্গার ভক্ত-সমর্থকদের বার্তা দিলেন, আরও শক্তিশালী হয়ে ফেরার।

লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করার ঠিক পরেই হ্যামস্ট্রিং চোটের কারণে মাঠ ছাড়তে হয় ইয়ামালকে। পরীক্ষার পর ক্লাব নিশ্চিত করেছে, ইয়ামালের জন্য এই মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না। তবে বার্সেলোনা কর্তৃপক্ষ জানিয়েছে, বার্সেলোর হয়ে না খেললেও বিশ্বকাপে স্পেনের হয়ে তাকে দেখতে পাওয়া যাবে।তাদের কথা, ইয়ামাল আসন্ন বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এবং স্পেনের হয়ে খেলতে পারবেন বলে আশা করা যাচ্ছে।

চোট নিয়ে ইয়ামাল নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন। বার্সার ১০ নম্বর জার্সিধারী লিখেছেন, ‘‘ঠিক যখন দলের সঙ্গে মাঠে থাকা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই এই চোট আমাকে মাঠের বাইরে ছিটকে দিলো। এর যন্ত্রণা কতটা গভীর, তা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই।’’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy