বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার পথে এগিয়েছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে সম্ভাব্য ৬ পয়েন্টের মধ্যে ৪ পয়েন্ট মিলেছে। তাতে র‌্যাংকিংয়ের ৯ নম্বরে জায়গা আরেকটু পোক্ত

2026-04-24T19:27:46+00:00
2026-04-24T19:31:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার পথে এগিয়েছে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৭:২৭ পিএম  আপডেট: ২৪.০৪.২০২৬ ৭:৩১ পিএম  (ভিজিট : ৪৩)
চট্টগ্রামে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর উচ্ছ্বসিত বাংলাদেশে ক্রিকেট দলের সদস্যরা-ইন্টারনেট
X

চট্টগ্রামে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর উচ্ছ্বসিত বাংলাদেশে ক্রিকেট দলের সদস্যরা-ইন্টারনেট

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে সম্ভাব্য ৬ পয়েন্টের মধ্যে ৪ পয়েন্ট মিলেছে। তাতে র‌্যাংকিংয়ের ৯ নম্বরে জায়গা আরেকটু পোক্ত হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রেটিং পয়েন্টের দূরত্বও বেড়েছে। আরও বড় কিছুর হাতছানি আছে। মেহেদী হাসান মিরাজ তাকিয়ে সেদিকেই। শুধু কোনোরকমে বিশ্বকাপে জায়গা করে নেওয়াই নয়, বাংলাদেশ অধিনায়ক নিজের দলকে নিকে চান আরও ওপরে।

আগামী বছরের ৩১ মার্চ তারিখে র‌্যাংকিংয়ের ওপর ভিত্তি করে চূড়ান্ত হবে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা দলগুলির নাম। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া র‌্যাঙ্কিংয়ের অন্য শীর্ষ ৮ দল সরাসরি খেলবে বিশ্বকাপে। কয়েক মাস আগেও বাংলাদেশের জন্য ছবিটা ছিল ঘোলাটে। সামনের পথটা ছিল বন্ধুর। তবে টানা তিনটি সিরিজ জয়ের পর চিত্র বদলেছে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ জয়ের পর তাদের সঙ্গে ব্যবধান কমিয়ে আনে মিরাজের দল। গত মাসে পাকিস্তানকে হারিয়ে ক্যারিবিয়ানদের টপকে তারা জায়গা করে নেয় ৯ নম্বরে।

এখন র‌্যাংকিংয়ের দুইয়ে থাকা নিউ জিল্যান্ডকে সিরিজ হারানোর পর বাংলাদেশের রেটিং পয়েন্ট হয়েছে ৮৩। ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৭৭। সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়া দক্ষিণ আফ্রিকা এখন আছে র‌্যাঙ্কিংয়ের ৫ নম্বরে, জিম্বাবুয়ে আছে ১১ নম্বরে। অতি নাটকীয় কিছু না ঘটলে আগামী ৩১ মার্চের মধ্যে দক্ষিণ আফ্রিকার ৮ নম্বরের নিচে নামার ও জিম্বাবুয়ের ৮ নম্বরের ওপরে ওঠার সুযোগ তেমন নেই বললেই চলে। সেক্ষেত্রে বাংলাদেশ ৯ নম্বর জায়গা ধরে রাখলেও সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে।

বাংলাদেশের পরের সিরিজ র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর দল অস্ট্রেলিয়ার বিপক্ষে। আগামী সেপ্টেম্বরে সিরিজ আছে শীর্ষ দল ভারতের বিপক্ষেও। দুটিই দেশের মাঠে। এই দুই সিরিজের একটা সুবিধা হলো, জিতলে ভালো পয়েন্ট মিলবে, হারলে পয়েন্ট বেশি কমবে না।

সব মিলিয়ে আপাতত বাংলাদেশ কিছুটা নিরাপদ অবস্থানে আছে বলেই ধরে নেওয়া যায়। অধিনায়ক মিরাজ অবশ্য তৃপ্তির ঢেকুর তুলতে চান না। বরং উন্নতির পথ ধরে এগিয়ে যেতে চান অধিনায়ক,‘ বিশ্বকাপে কোয়ালিফাই করাটা গুরুত্বপূর্ণ, পাশাপাশি আমাদের ভালো ক্রিকেট খেলাটাও জরুরি। কারণ আমরা যদি ভালো ক্রিকেট না খেলতে পারি, তাহলে ওটা আমরা করতে পারব না। ফলাফল একটা ব্যাপার, তবে প্রক্রিয়া হলো আমাদের ভালো ক্রিকেট খেলা। আমরা যদি পারফর্ম করতে পারি, একেকটি ম্যাচ জিতে এগিয়ে যেতে পারি এবং সবাই যদি আত্মবিশ্বাসী থাকে, তাহলে আমার মনে হয় ওটা অর্জন করা সম্ভব।’

“শীর্ষ ৯ নম্বরের ভেতরে থাকাটাৃ আমরা যদি ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারি, আমার মনে হয় ৯ নম্বর নয়, আমরা আরও অনেক ওপরে যেতে পারি। কাজেই সেটা আমাদের দলের জন্য বিরাট একটা সুবিধা থাকবে।”








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy