সিরিজ হারের পর শেখার কথা বললেন নিউজিল্যান্ডের অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে নিউজিল্যান্ড দল। বৃহস্পতিবার শেষ ওয়ানডেতে ৫৫ রানে জিতে সিরিজ নিশ্চিত করে

2026-04-24T19:51:03+00:00
2026-04-24T19:51:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিরিজ হারের পর শেখার কথা বললেন নিউজিল্যান্ডের অধিনায়ক
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৭:৫১ পিএম   (ভিজিট : ৪৮)
:চট্টগ্রামে সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম-ইন্টারনেট
X

:চট্টগ্রামে সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম-ইন্টারনেট

বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে নিউজিল্যান্ড দল। বৃহস্পতিবার শেষ ওয়ানডেতে ৫৫ রানে জিতে সিরিজ নিশ্চিত করে টাইগাররা। সিরিজ হারের পর শেখার কথা বলছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে কিউই অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের পারফরম্যান্সকে আজকে ( বৃহস্পতিবার) পুরো কৃতিত্ব দিতেই হবে। তারা আমাদেরকে চাপ দিয়ে গেছে। হ্যাঁ, এমন কন্ডিশনে আসলে এখান থেকে শেখার ব্যাপার তো থাকবেই। এগুলো সামনে কাজে দেবে। অনেকে প্রথম বাংলাদেশ সফরে এসেছে। যখনই চাপে পড়বেন, সেখান থেকে অনেক কিছু শিখবেন, ব্যাটিংয়েও বোলিংয়েও। এই সফর থেকে সবাই অনেক কিছু শিখবে। সামনে এমন পরিস্থিতিতে পড়লে ছেলেরা আরও ভালো করবে বলে আশা করি। এখানে অনেক কিছু শিখতে পেরেছে সবাই।’

নিজেদের পারফরম্যান্স নিয়ে ল্যাথাম জানান, ‘হ্যাঁ অনভিজ্ঞ অনেকে আছে। তবে আমরা চেয়েছি নিয়ন্ত্রণ রাখতে। আমি বা নিকোলস হয়ত আরও দলে অবদান রাখতে পারতাম। সেটা করতে পারিনি। এখানে ছেলেরা বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, দারুণ অভিজ্ঞতা হয়েছে। সামনে এগুলো কাজে লাগবে। এখানে অনেকে টি২০ খেলতে থেকে যাবে। চেষ্টা থাকবে যতটা শিক্ষা কাজে লাগাতে পারি সামনের সিরিজে।’

এ ছাড়া নাজমুল হোসেন শান্তদের ব্যাটিং নিয়ে ল্যাথাম বলেছেন, ‘অনেক গরম ছিল। টিভিতে দেখে হয়ত কন্ডিশন বুঝা যায় না। এখানে অনেক গরম ছিল। ফলে তারা যেমন খেলেছে পুরো কৃতিত্ব দিতে হবে।’

সিরিজ থেকে সবচেয়ে বড় প্রাপ্তি নিয়ে ল্যাথাম জানিয়েছেন, ‘আমার মনে হয় অনেকে এমন কন্ডিশনে নতুন খেলার সুযোগ পেয়েছে। অনেকেই দায়িত্ব নিয়ে খেলেছে। ডিন ফক্সক্রফট ভালো করলো, উইল ও’রুর্ক ফিরে এসে ম্যাচ খেলেছে, চোট কাটিয়ে ফিরেছে। অনেকে দায়িত্ব নিয়ে খেলেছে, দারুণ ছিল। কয়েকজন নিতে পারলে আরও ভালো হতে পারত। এই সফরে অনেক শেখার ছিল। কিছু বাজে অভিজ্ঞতা ছিল তবে এসবের শিক্ষাটা সামনের দিনে কাজে দেবে। ফল পক্ষে আসলে হয়ত আরও ভালো লাগত। তবে ব্ল্যাকক্যাপস হিসেবে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াতেই জোর দিব আমরা।’







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy