ওয়াসিম-বোল্টকে ছুঁয়ে স্টার্কের কাছাকাছি মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বল হাতে কাটার, স্লোয়ার দিতে যতটা স্বচ্ছন্দ মুস্তাফিজুর রহমান, ততটাই অস্বস্তি যেন তার বল হাতে ক্যামেরার সামনে পোজ

2026-04-24T20:04:26+00:00
2026-04-24T20:12:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ওয়াসিম-বোল্টকে ছুঁয়ে স্টার্কের কাছাকাছি মুস্তাফিজ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৮:০৪ পিএম  আপডেট: ২৪.০৪.২০২৬ ৮:১২ পিএম  (ভিজিট : ২৯)
বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান-ইন্টারনেট
X

বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান-ইন্টারনেট

বল হাতে কাটার, স্লোয়ার দিতে যতটা স্বচ্ছন্দ মুস্তাফিজুর রহমান, ততটাই অস্বস্তি যেন তার বল হাতে ক্যামেরার সামনে পোজ দিতে। ম্যাচ শেষে ফটোগ্রাফাররা তাকে অনুরোধ করছিলেন বলটা একটু তুলে ধরতে। কিন্তু তার চোখে-মুখে রাজ্যের অনীহা। অনুরোধে সাড়া দিলেন বটে, তবে শরীরী ভাষায় মিশে রইল বিরক্তি। ক্যারিয়ারের বয়স তার ১১ বছর হতে চলেছে। এসব ব্যাপার এড়িয়ে চলতে চান এখনও। তাতে খুব একটা সমস্যাও নেই। আসল কাজ তো তিনি ঠিকই করছেন!

তিনি কথা বলছেন পারফরম্যান্স দিয়ে। তিনি দেশের ক্রিকেট রাঙাচ্ছেন দলকে জিতিয়ে। তার সৌজন্যে জন্ম হচ্ছে দারুণ সব মুহূর্তের। বাকি কিছুতে তিনি সপ্রতিভ না হলেই বা কী!
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও তিনি তুমুল আলোচনায় ছিলেন। সেটি না খেলার কারণে। টসের ঠিক আগ মুহূর্তে হাঁটুতে ব্যথা অনুভব করায় ছিটকে পড়েন তিনি। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ততক্ষণে টস করত চলে গেছেন। কোচ ফিল সিমন্স দৌড়ে গিয়ে একাদশের নতুন তালিকা দিয়ে আসেন।

আর সেই মুস্তাফিজ সিরিজের শেষ ম্যাচেও আলোচনায়। এবার তোলপাড় ফেলে দিলেন খেলত নেমে। সিরিজ প্রথম মাঠ নেমেই ৫ উইকেট! তাতে তার একটি খরাও ঘুচে গেল। সেই ২০১৯ বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট। প্রায় ৭ বছর পর আবার পেলেন সেই স্বাদ।

ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই ভারতের বিপক্ষে ৫ ও ৬ উইকেট নিয়ে তার পথচলার শুরুটা ছিল সাড়া জাগানো ও রেকর্ডময়। ওই ২০১৫ সালেই আরেকবার ৫ উইকেট নেন জিম্বাবুয়ের বিপক্ষে।

এবার নিউজিল্যান্ডের বিপক্ষে পারফরম্যান্সে ওয়ানডেতে ৫ উইকেট হয়ে গেল তার ৬ বার! বাঁহাতি পেসারদের মধ্যে ওয়ানডেতে ইতিহাসে সবচেয়ে বেশি ৫ উইকেট শিকারির তালিকায় স্পর্শ করলেন তিনি কিংবদন্তি ওয়াসিম আকরাম ও গ্রেট ট্রেন্ট বোল্টকে।

সর্বকালের সেরা বোলারদের একজন ওয়াসিম ৬ বার ৫ উইকেট নিয়েছিলেন ৩৫১ ইনিংস বোলিং করে। মুস্তাফিজ তার পাশে নাম লেখালেন ১১৮ ইনিংসেই। বোল্টের অবশ্য একটু কম লেগেছে ইনিংস (১১৪টি)। তাদের ওপরে আছে কেবল একটি নাম। বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ ৯ বার ৫ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক।

মুস্তাফিজের বয়স মোটে ৩০। দারুণ ফর্মেও আছেন। স্টার্ককে ছোঁয়ার আশা তাই করাই যায়! নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর অধিনায়ক মিরাজ বললেন, দলের তুরুপের তাসকে তিনি এই রূপেই দেখতে চান। অসাধারণ পারফরম্যান্স করেছে মুস্তাফিজৃ ও যেভাবে বোলিং করেছে, আমরা সবসময় আশা করি মোস্তাফিজ এরকমই বোলিং করবে।”

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি ৫ উইকেট নেওয়ার রেকর্ড অনেক আগে থেকেই মুস্তাফিজের। সেটিই আরও সমৃদ্ধ হলো এবার। মিরাজ বললেন,‘ মুস্তাফিজ তো গ্রেট বোলার আমাদের বাংলাদেশের জন্য এবং ওর অর্জন আমার মনে হয় কেউ ভুলতে পারবে না। কারণ বাংলাদেশের জন্য অনেক ম্যাচ জিতিয়েছে সে আর এরকম একটা ক্রিকেটার থাকলে দলের অনেক কাজে লাগে এবং যেকোনো জরুরি প্রয়োজন হলেই মোস্তাফিজকে আমরা চিন্তা করতে পারি।’

“কারণ ও এত ম্যাচ জিতিয়েছে বাংলাদেশকে এবং ওই কঠিন পরিস্থিতিতে আমার মনে হয়ৃ আমি নিজেও ওর সঙ্গে প্রায় ১০ বছর খেলছি আন্তর্জাতিক ক্রিকেটে। ওকে কাছ থেকে দেখেছি। কাজেই ওকে দেখলে অবশ্যই আমার অনেক আত্মবিশ্বাসী মনে হয়, বিশেষ করে দলের সঙ্কটের সময়ে।”








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy