উজবেকিস্তানকে হারিয়ে গ্রুপের শীর্ষে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

শুরুতে এগিয়ে যাওয়ার পর, এবার আর পথ হারাল না বাংলাদেশ। রিয়া-কণাদের নৈপুণ্যে এশিয়ান গেমস হকি বাছাইয়ে প্রথম জয়

2026-04-24T20:17:58+00:00
2026-04-24T20:17:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এশিয়ান গেমস হকি বাছাই
উজবেকিস্তানকে হারিয়ে গ্রুপের শীর্ষে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৮:১৭ পিএম   (ভিজিট : ২১)
উজবেকিস্তানের জালে গোলের উচ্ছ্বাস রিয়া-কণাদের।
X

উজবেকিস্তানের জালে গোলের উচ্ছ্বাস রিয়া-কণাদের।

শুরুতে এগিয়ে যাওয়ার পর, এবার আর পথ হারাল না বাংলাদেশ। রিয়া-কণাদের নৈপুণ্যে এশিয়ান গেমস হকি বাছাইয়ে প্রথম জয় পেল তারা। ইন্দোনেশিয়ার জাকার্তায় শুক্রবার ‘এ’ গ্রুপের ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারায় বাংলাদেশ। দলের তিন গোলদাতা আইরিন রিয়া, কণা আক্তার ও রিমন সারিকা।

চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ ড্রয়ে আসর শুরু করা বাংলাদেশ দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠল। হংকংকে ৪-০ গোলে উড়িয়ে আসা উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শুরুটা হয় দারুণ। একাদশ মিনিটে সারিকা পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে এগিয়ে নেন দলকে। এই আনন্দ অবশ্য উবে যায় পরের মিনিটেই উজবেকিস্তান সমতায় ফিরলে।

পরের দুই কোয়ার্টারে আধিপত্য করে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে কণার নিখুঁত হিট জালে জড়ায়। এরপর তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে রিয়া গোল করলে সহজ জয়ের পথে ছুটতে থাকে দল। চতুর্থ কোয়ার্টারের শুরুতে উজবেকিস্তান অধিনায়ক জুলখুমোর খাইদারোভা পেনাল্টি স্ট্রোক থেকে লক্ষ্যভেদ করে ম্যাচ জমিয়ে তোলেন। তবে বাকি সময়ে দৃঢ়তায় ব্যবধান ধরে রাখে বাংলাদেশ।

গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে রোববার বাংলাদেশ মুখোমুখি হবে হংকংয়ের। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ পাবে আগামী সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে খেলার সুযোগ।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy