‘২ ছোঁয়াতেই ব্যবধান গড়ে দিতে পারে রিয়াল মাদ্রিদ’

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

মাঠে সময়টা একদমই ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। টানা চার ম্যাচে জয়শূন্য থাকার পর, লা লিগায় সবশেষ রাউন্ডে

2026-04-24T20:22:57+00:00
2026-04-24T20:22:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘২ ছোঁয়াতেই ব্যবধান গড়ে দিতে পারে রিয়াল মাদ্রিদ’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৮:২২ পিএম   (ভিজিট : ৬৩)
রিয়াল বেটিস কোচ মানুয়েল পেল্লেগ্রিনি
X

রিয়াল বেটিস কোচ মানুয়েল পেল্লেগ্রিনি

মাঠে সময়টা একদমই ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। টানা চার ম্যাচে জয়শূন্য থাকার পর, লা লিগায় সবশেষ রাউন্ডে ন্যুনতম ব্যবধানে সাফল্য পেয়েছে তারা। প্রতিপক্ষ এমন ছন্দহারা হলেও, তাদের বিপক্ষে লড়াইয়ে নামার আগে খুব সতর্ক রিয়াল বেটিস কোচ মানুয়েল পেল্লেগ্রিনি। কারণ তার মতে, পারফরম্যান্স যেমনই হোক, দুই ছোঁয়াতেই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে রিয়াল মাদ্রিদ।

কোপা দেল রে থেকে আগেই বিদায় নেওয়া আলভারো আরবেলোয়ার দল গত দুই সপ্তাহে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগেই হেরে ছিটকে গেছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে। আর লা লিগায় তারা শীর্ষস্থান থেকে পিছিয়ে পড়েছে ৯ পয়েন্টে। ৩২ রাউন্ড শেষে ৭৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
ফলে, কোনো শিরোপা ছাড়াই দলটির মৌসুম শেষ হওয়া এখন প্রায় নিশ্চিত। রিয়াল মাদ্রিদের মতো দলের জন্য যা চরম হতাশার। অন্যদিকে, লা লিগায় বেশ ভালোভাবেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে রিয়াল বেটিস। আগামী মৌসুমের ইউরোপীয় প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ার আশায় আছে তারা। সেই লক্ষ্যে আসছে ম্যাচে পয়েন্ট আদায় করে নিতে পারলে বড় এক ধাপ এগিয়ে যাবে দলটি।

তবে প্রতিপক্ষ যতই এলোমেলো অবস্থায় থাকুক না কেন, নামটি রিয়াল মাদ্রিদ হওয়ার কারণেই নিজের দলকে যেন আরও বেশি মনোযোগী থাকার পরামর্শ দিলেন পেল্লেগ্রিনি,‘ রিয়াল মাদ্রিদের সময়টা যে ভালো যাচ্ছে না, এতে কোনো সন্দেহ নেই এবং এমন একটা দলের জন্য শিরোপা ছাড়া মৌসুম শেষ করা খুব কঠিন ব্যাপার। তবে এটা রেয়াল মাদ্রিদ এবং এখনও তাদের এমন সব খেলোয়াড় আছে, যারা কেবল দুই ছোঁয়াতেই ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। তাদের অবস্থা যেমনই হোক কিংবা তারা কোনো কিছুর জন্য লড়ছে কি-না, ওইসব খেলোয়াড়দের বিপক্ষে মুহূর্তের জন্য মনোযোগ হারালেই এর মূল্য দিতে হবে। তাই আমাদের লক্ষ্যে স্থির থাকতে হবে, রক্ষণ জমাট রেখে তীব্র লড়াই করতে হবে।’

৩২ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে বেটিস। টেবিলের প্রথম চার দল খেলবে চ্যাম্পিয়ন্স লিগে। ৫৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তাই মূলত ইউরোপা লিগে খেলার লড়াইয়ে আছে বেটিস।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy